1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

জোর করে ইসরায়েলি পতাকায় চুমু, টয়লেট থেকে পানিও খেতে হয়েছে আটকদের

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

গাজার অবরুদ্ধ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হওয়া আন্তর্জাতিক ত্রাণকর্মীদের সঙ্গে চরম দুর্ব্যবহার ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এর মধ্যে জলবায়ু আন্দোলনের আন্তর্জাতিক মুখ, গ্রেটা থুনবার্গের সঙ্গে “নির্মম ও অপমানজনক” আচরণের দাবি করেছেন প্রত্যক্ষদর্শী ও সহকর্মীরা।

শনিবার (৪ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।

গাজামুখী ত্রাণ ফ্লোটিলা ‘সুমুদ’-এ অংশ নেওয়া তুর্কি সাংবাদিক এরসিন সেলিক জানান, ‘আমি নিজ চোখে দেখেছি, গ্রেটা থুনবার্গকে মাটিতে টেনে নেওয়া হয়েছে। তাকে ইসরায়েলি পতাকায় চুমু খেতে বাধ্য করা হয়।’

এ ধরনের আচরণ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড লঙ্ঘনের শামিল বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা।

ইতালীয় সাংবাদিক লরেঞ্জো আগোস্তিনো বলেন, ‘মাত্র ২২ বছর বয়সী একজন সাহসী নারীকে অপমান করে ইসরায়েলি পতাকায় জড়িয়ে ট্রফির মতো প্রদর্শন করা হয়েছে।’

এছাড়া ফ্লোটিলায় অংশ নেওয়া মালয়েশিয়ান কর্মী হাজওয়ানি হেলমি এবং আমেরিকান অ্যাকটিভিস্ট উইন্ডফিল্ড বিভার ইস্তাম্বুল বিমানবন্দরে এক অভিজ্ঞতা ভাগ করে জানান, গ্রেটাকে ধাক্কা দিয়ে বাহিনীর প্যারেডে হাঁটানো হয় এবং পর্যাপ্ত পানি বা ওষুধও দেওয়া হয়নি।

বিভার বলেন, ‘তার (গ্রেটা) সঙ্গে ভয়ঙ্কর আচরণ করা হয়েছে। এরপর সেই ছবি ও ভিডিও প্রচারে ব্যবহার করা হয় রাজনৈতিক প্রপাগান্ডা হিসেবে।’

তুর্কি উপস্থাপক ইকবাল গুরপিনার বলেন, ‘তারা আমাদের কুকুরের মতো ব্যবহার করেছে। তিন দিন ধরে ক্ষুধার্ত রাখা হয়, পানি দেওয়া হয়নি। বাধ্য হয়ে আমরা টয়লেট থেকে পানি খেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এ অভিজ্ঞতা আমাকে গাজার মানুষের দুর্দশা আরও স্পষ্টভাবে বুঝতে সাহায্য করেছে।’

আটকের পর ১৩৭ জন আন্তর্জাতিক কর্মীকে তুরস্কে ফেরত পাঠানো হয়েছে, যাদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিক। বাকিদের ইউরোপে পাঠানো হবে বলে তেল আবিব জানিয়েছে।

এর আগে গাজায় ত্রাণ পৌঁছানোর উদ্দেশ্যে রওনা হওয়া ৪০টি নৌকা ও ৪৫০ জন আন্তর্জাতিক কর্মীকে আন্তর্জাতিক জলসীমা থেকে আটক করে ইসরায়েলি বাহিনী। এই ঘটনায় বিশ্বজুড়ে তীব্র নিন্দা ছড়িয়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট