1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুর ভাওয়াল রেঞ্জের আওতাধীন ভবানীপুর বিটে সংরক্ষিত বনের জমি দখল করে প্রকাশ্যে পাকা বাড়ি নির্মাণ “নীরব বন বিভাগ” শক্ত অবস্থানে মাদারীপুর জেলা পুলিশ, ২৪ ঘন্টায় এবার গ্রেফতার হলো ২৮ জন আসামী মিঠাপুকুরে বজ্রপাতে নিহত-২, শিশু সহ আহত-১০ নেত্রকোনায় দেড় কিলোমিটার খাল খনন কর্মসূচির উদ্বোধন আমতলীতে বাজার পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত উলিপুরে বণিক সমিতির সাথে মতবিনিময় সভা, উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব লাইন ভেঙে তেল নিতে যাওয়ায় পুলিশ সদস্যকে জরিমানা, জেলা পুলিশের প্রতিবাদ মাদক,সন্ত্রাসী,কিশোরগ্যাং,গোষ্ঠী সন্ত্রাসী বেআইনিদের সাথে আপোষ হবে না-মাদারীপুরের পুলিশ সুপার আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর : শিক্ষামন্ত্রী কালের স্বাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঘোড়াঘাটের ঐতিহাসিক নিদর্শন সুরা মসজিদ জিততে হলে ২৪৮ রান প্রয়োজন বাংলাদেশের ইন্দোনেশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, সবাই নিহত শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা

বালিয়াডাঙ্গীতে কয়েক সেকেন্ডেই লন্ডভন্ড পাঁচ গ্রাম; ক্ষতিগ্রস্ত ৩ শতাধিক পরিবার

  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
মাত্র কয়েক সেকেন্ডের ঝড়ে লন্ডভন্ড হয়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ৫টি গ্রাম। ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩ শতাধিক পরিবার। আহত হয়েছেন কয়েকজন মানুষসহ গবাদিপশু।
রোববার (৫ অক্টোবর) ভোরের দিকে উপজেলার পাড়িয়া ইউনিয়নের পিয়াজুপাড়া, সুতাহারপাড়া, রায়মহল ও ভিতারবাড়ী এবং বড়পলাশবাড়ী ইউনিয়নের বাদামাবাড়ী এলাকায় এ ঝড় আঘাত হানে। মুহূর্তের ঝড়ো বাতাসে ঘরবাড়ির টিনের চাল উড়ে যায়, গাছপালা উপড়ে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায়।
ক্ষতিগ্রস্তরা জানান, হঠাৎ ভোরে প্রচণ্ড বাতাস বইতে শুরু করে। মাত্র ১৩ সেকেন্ডে সব কিছু ওলটপালট হয়ে যায়। কার টিন কার বাড়িতে গিয়ে পড়েছে, তা বোঝার উপায় ছিল না। প্রায় প্রতিটি ঘর কোনো না কোনোভাবে ক্ষতি হয়েছে। বাড়ির পাশের পুকুর থেকে টিন খুঁজে বের করা হচ্ছে। প্রশাসন ও বিত্তবানদের কাছে দ্রুত টিন, অর্থ ও খাবারের সহযোগিতা চেয়েছেন তারা।
পাড়িয়া ইউনিয়নের ইউপি সদস্য আইয়ুব আলী বলেন, পাড়িয়া ইউনিয়নের ৪টি গ্রামে প্রায় ৩ শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার পরিদর্শন করেছেন, আশা করি দ্রুত এসব পরিবার সহযোগিতা পাবে।
পাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ফজলে রাব্বী রুবেল বলেন, আমাদের ইউনিয়নের অন্তত চারটি গ্রামে প্রতিটি বাড়িরই কোনো না কোনো ক্ষতি হয়েছে। আল্লাহর রহমতে প্রাণহানি ঘটেনি। প্রশাসনের কাছে অনুরোধ করছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হয়।
বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করা হচ্ছে। তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে চাল দেওয়া হবে। পরবর্তীতে টিনের ব্যবস্থা করা হবে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট