1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম
শনিবার শুরু হচ্ছে এবারের হজ ফ্লাইট, আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী “সেবার ব্রতে চাকরী”- এই স্লোগানে মাদারীপুরে পুলিশ ট্রেইনি কনষ্টেবল নিয়োগে চলছে কর্মযজ্ঞ নজরদারিতে আছে,বলেই দায় শেষ? পীরগাছায় থামছে না অবৈধ মাটি লুট এসএসসি-দাখিল পরীক্ষার্থীদের সাফল্য কামনায় ছাত্রশিবিরের দোয়া ও শিক্ষা উপকরণ বিতরণ চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজাপুরে প্রাক্তন সৈনিক সংস্থার প্রধান কার্যলয় উদ্বোধন

  • প্রকাশিত: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

রিয়াজ মিয়া,রাজাপুর প্রতিনিধিঃ

ঝালকাঠির রাজাপুর উপজেলার বাঘরী এলাকায় আজ সকাল ১০টায় বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা (গভঃ রেজিঃ নং-১২/৯৫), রাজাপুর থানা শাখার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মোঃ আবুল কালাম (আজাদ), মাননীয় সচিব, জেলা সশস্ত্র বাহিনী বোর্ড, বরিশাল। সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও প্রাক্তন সেনা সদস্য সার্জেন্ট ক্লার্ক (অবঃ) মোঃ আলতাফ হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর মোঃ আবুল কালাম (আজাদ) বলেন,”দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সেনাবাহিনীর সাবেক সদস্যরা শুধু চাকরি নয়, জীবন উৎসর্গ করেছেন। তাঁদের জন্য একটি সুসংগঠিত ও সম্মানজনক সংগঠন গঠন নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ।”

সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট ক্লার্ক (অবঃ) মোঃ আলতাফ হোসেন বলেন”১৯৯৫ সাল থেকে আমি এই সংস্থার সঙ্গে কাজ করে আসছি। আমাদের মূল লক্ষ্য হলো অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের একত্রিত করা, পরস্পরের পাশে থাকা এবং প্রয়োজনে সহায়তা করা। কেউ মৃত্যুবরণ করলে যেন সেনাবাহিনী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের ব্যবস্থা নিতে পারে এটি আমাদের অন্যতম দায়িত্ব। জানাজা নামাজের ছয় ঘণ্টা আগে ক্যাম্পে খবর পৌঁছালে সেই ব্যবস্থা সম্ভব হয়। এছাড়া, সরকারও প্রতিটি দাফনের জন্য ৩০,০০০ টাকা অনুদান দিয়ে থাকে।”

এ সময় শতাধিক সাবেক সেনা সদস্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সকলে মিলে প্রাক্তন ও বর্তমান সকল সেনা সদস্যের মঙ্গল কামনায় দোয়া করেন এবং তবারক বিতরণ করা হয়।

এটি ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যরা আবারও একত্র হয়ে জাতীয় স্বার্থে ও পারস্পরিক সহযোগিতার বন্ধন দৃঢ় করার অঙ্গীকার করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট