1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

দক্ষিন এশিয়ার সর্ববৃহৎ সংগঠন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভা

  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

স্টার্ফ রিপোর্টারঃ

আজ সকাল ১০ টায় দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সাংবাদিক সংগঠন প্রয়াত সাংবাদিক নেতা মুহম্মদ আলতাফ হোসেন প্রতিষ্ঠিত জাতীয় সাংবাদিক সংস্থা’র ২০২৫-২০২৮ মেয়াদের নবনির্বাচিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের শপথ গ্রহণ ও পরিচিতি সভা জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোছাঃ আছিয়া আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় নীতিনির্ধারক পরিষদের সদস্য সচিব মোঃ আবুল বাসার মজুমদার এবং সাংবাদিক জারিন মনজুম মৌ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়’র রত্নগর্ভা মা সামসি আরা জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এটিএন এমসিএল এর ডিরেক্টর মোঃ আনিসুর রহমান, এবং শহীদ সাংবাদিক আবু তাহের মোঃ তুরাব’র ভাই আবুল আহসান মোঃ আজরফ।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য দেন সংস্থার মহাসচিব মোঃ আলমগীর গনি, নীতিনির্ধারক পরিষদের চেয়ারম্যান মোঃ জামাল হোসেন, সদস্য মুহম্মদ মনজুর হোসেন, নির্বাহী পরিষদের নির্বাহী সভাপতি মোঃ শাহজাহান মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা শাখার সভাপতি এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংবাদিক বৃন্দ।

আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত এই শপথ গ্রহণ ও পরিচিতি সভায় বক্তারা প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেন ও শহীদ সাংবাদিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের ন্যায্য অধিকার ও পেশাগত নিরাপত্তা নিশ্চিতকরণের প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা প্রকাশ করেন, যে নতুন কমিটি সাংবাদিকদের অধিকার আদায়, সৃজনশীল সাংবাদিকতা চর্চা এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় বলিষ্ঠ ভূমিকা রাখবে।

জাতীয় সাংবাদিক সংস্থা ১৯৮২ সালের ১২ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি সাংবাদিকদের অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। টানা ৪৪ বছরের ঐতিহ্যে গৌরবমণ্ডিত এই সংগঠন নতুন প্রজন্মের সাংবাদিকদের এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাচ্ছে।

অনুষ্ঠানে বক্তারা সাংবাদিকতা পেশাকে একটি মহান দায়িত্ব ও গণমানুষের কণ্ঠস্বর হিসেবে তুলে ধরে বলেন,সাংবাদিকরা জাতির বিবেক, আর সাংবাদিকদের অধিকার রক্ষা মানে জনগণের অধিকার রক্ষা।”

সভা শেষে সকল জেলা ও উপজেলা শাখা থেকে আগত নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা ও সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেন।

সবশেষে জাতীয় প্রেসক্লাব থেকে সকলে প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম মুহাম্মদ আলতাফ হোসেনে কবর জিয়ারতের উদ্দেশ্যে মুগদা কবরস্থানে যান। সেখানে উপস্থিত সকলে কবর জিয়ারত করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট