1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

মাদারীপুর পৌর মহাশ্মশান ও সর্বজনীন শ্রী-শ্রী কালিমন্দির সংস্কার ও উন্নয়নের উদ্যাোগ গ্রহণ

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯২ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর পৌর শহরের মহাশ্মশান ও সর্বজনীন শ্রী-শ্রী কালিমন্দির শহরের দরগাহখোলায় অবস্থিত। সনাতন ধর্মাবলম্বীদের সৎকার বা শবদেহ শেষকৃত্য ধর্মীয় আচারানুষ্ঠান এখানেই সম্পন্ন হয়ে থাকে। পৌর শহরের হিন্দু সম্প্রদায়ের বাসিন্দা ছাড়াও এখানে জেলার বিভিন্ন জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীদের আগত শবদেহ সৎকার এখানে সম্পন্ন করা হয়। মহাশ্মশানটি দীর্ঘদিনের পুরাতন হওয়ায় এর বিভিন্ন স্থাপনা ও সৎকারাস্থান চুল্লি ভঙ্গুর ও জরাজীর্ণ হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়ায় এখানে শবদেহ পোড়ানোর জন্য একটি নতুন চুল্লি নির্মাণ (ইলেকট্রিক/ গ্যাসের) ও বৃষ্টির পানি থেকে শবদেহ ভিজে যাওয়া থেকে পরিত্রাণের জন্য উক্ত স্থানে একটি পাকা সেড নির্মাণের প্রয়োজন দেখা দেয়। এ প্রেক্ষিতে মহাশ্মশান ও শ্রী-শ্রী কালিমন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে ৭/৮ বছর আগে সাবেক পৌর মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ (যিনি ৫ আগষ্ট/’২৪ এর গণ-অভ্যুত্থানের পর আত্মগোপনে রয়েছেন) এর নিকট লিখিত আবেদন করা হয়। তাদের আবেদনের পরেও সেখানে তেমন কোনো সংস্কার বা নতুন কোনো চুল্লি, অথবা পাকা সেড তৈরীর কোনো উদ্যোগ নেয়া হয়নি। ফলে মহাশ্মশান ও শ্রী-শ্রী সর্বজনীন কালিমন্দির কমিটির দায়িত্বে থাকা লোকজন পড়েন বিপাকে। এভাবেই জোড়াতালি দিয়ে চলছিলো সনাতন ধর্মাবলম্বীদের অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখিত মহাশ্মশান ও কালিমন্দিরের ধর্মীয় আচার-অনুষ্ঠান । উক্ত বিষয়াদি মাদারীপুর পৌরসভার বর্তমান প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব হাবিবুল আলমের নজরে এলে তিনি বেশ কয়েকবার তা পরিদর্শন করেন এবং আজ রবিবার (২১ শে সেপ্টেম্বর) সকালে সেখানে সরেজমিনে পরিদর্শনে গিয়ে মহাশ্মশান ও সর্বজনীন কালিমন্দির কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে উক্ত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এ প্রসঙ্গে তার কাছে জানতে চাইলে তিনি অত্র প্রতিবেদক- কে বলেন, ইতিমধ্যে উল্লেখিত ধর্মীয় গুরুত্বপূর্ণ স্থাপনার সংস্কার, আধুনিক শবদেহ সৎকার চুল্লি নতুন ভাবে নির্মাণ ও সৎকারের স্থানে পাকা সেড নির্মাণের লক্ষ্যে ৮ লক্ষ টাকার প্রাক্কলিত ব্যায়ের ও অর্থ বরাদ্ধের অনুমোদনের জন্য আমরা একটি লিখিত আবেদন প্রধান প্রোকৌশলী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- ঢাকার বরাবর প্রেরণ করেছি। এছাড়াও দ্রুত কিছু কাজ করার জন্য টিআর প্রদানেরও ব্যবস্থা নিচ্ছি। পৌর প্রশাসকের আন্তরিক এ প্রচেষ্টাকে হিন্দু সম্প্রদায়ের সেখানে উপস্থিত থাকা লোকজনের সকলেই সাধুবাদ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট