1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম

শিবচর উপজেলা বিএনপির নবযাত্রা শুরু কবর জিয়ারতের মাধ্যমে

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

বজলুর রহমান, শিবচর (মাদারীপুর) প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থানের শহীদ, বিএনপির প্রয়াত নেতৃবৃন্দ এবং শিবচরের বিশিষ্ট প্রয়াত ব্যক্তিবর্গের কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো শিবচর উপজেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটি।

আজ সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে বাহাদুরপুর পীর মঞ্জিল কবরস্থানে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত নেতৃবৃন্দ শ্রদ্ধাভরে কবর জিয়ারত করেন এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও প্রয়াতদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।

কবর জিয়ারতে অংশ নেন নবগঠিত শিবচর উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব সোহেল রানা। এছাড়াও উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

জিয়ারতকৃত প্রয়াত ব্যক্তিদের মধ্যে ছিলেন—
হাজী শরিয়তুল্লাহর বংশধর, প্রখ্যাত সাংবাদিক মোতাহার হোসেন সিদ্দিকী, বিএনপির নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান ঠান্ডু চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি নাজমুল হুদা মিঠু চৌধুরী, সাবেক সভাপতি হাজী আব্দুর রশিদ মল্লিক, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি খালেক মৃধা, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রিপন মুন্সী এবং জুলাই অভ্যুত্থানের শহীদ শেখ হৃদয় আহমেদ শিহাব।

এ সময় আহবায়ক শাহাদাত হোসেন খান বলেন,
“আজকের এই কর্মসূচি শুধু একটি সূচনা নয়, বরং শিবচর উপজেলা বিএনপিকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী করার অঙ্গীকার। আমরা প্রয়াত নেতৃবৃন্দের আদর্শ ও ত্যাগকে স্মরণ রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকব।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল, মৎসজীবী দল, কৃষকদল, তাতীদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এই কর্মসূচির মধ্য দিয়ে শিবচর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি তাদের সাংগঠনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট