1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

চোখের জলে মনুমেন্তালে মেসির বিদায়

  • প্রকাশিত: শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

সম্ভবত দেশের মাটিতে শেষ আন্তর্জাতিক ম্যাচটা আজ সকালে খেলে ফেলেছেন মেসি। স্ত্রী-সন্তানসহ পুরো পরিবার এদিন সঙ্গ দিয়েছে মেসিকে।

ম্যাচের আগে সন্তানদের সঙ্গে মেসি একান্ত সময় কাটানোর মুহূর্তও ছিল আবেগাপ্লুত করার মতোই। এমনকি গোলের পর সতীর্থদের সঙ্গে মেসির উদ্‌যাপনও ছিল বিশেষ কিছু।

বুয়েনস আয়ার্সের মনুমেন্তাল স্টেডিয়ামের পরিবেশ আজ ভিন্ন এক রঙ, উচ্ছ্বাস, প্রত্যাশা আর খানিকটা বিষণ্ণতার মিশেলে তৈরি হয়েছিল। আকাশে তারার ঝিলিক না থাকলেও চারদিকে আলো ছড়াচ্ছিল কেবল একটি নাম, লিওনেল মেসি। দর্শকরা ধরেই নিয়েছে, এ ম্যাচ কেবল আরেকটি বিশ্বকাপ বাছাইপর্বের খেলা নয়, বরং দেশের মাটিতে তাদের প্রিয় নায়কের শেষ লড়াই। সেই উপলব্ধি থেকেই গ্যালারির প্রতিটি আসন ভরে উঠেছিল আবেগে, প্রতিটি করতালি যেন মিশে গিয়েছিল বিদায়ের বিষণ্ণতার সঙ্গে।

ওয়ার্ম-আপে নামতেই দর্শকদের উল্লাসে গর্জে ওঠে পুরো গ্যালারি। মেসি মনোযোগ ধরে রাখার চেষ্টা করছিলেন, কিন্তু চোখের কোণে যে শিশির, তা চাপা রইল না। অনেকটা সময় পর মাঠে নেমে যখন সন্তানদের হাত ধরে এগোলেন, তখন মুহূর্তটি যেন ছাপিয়ে গেল ম্যাচের গুরুত্বকেও।

থিয়াগো, মাতেও আর সিরো, এই তিন শিশুর সঙ্গে হাঁটা তার দৃশ্যটিও হয়ে উঠল হৃদয়ছোঁয়া। গ্যালারির ভিআইপি বক্সে দাঁড়িয়ে ছিলেন অ্যান্তোনেলা রোকুজ্জো, পরিবারের অন্য সদস্যদের সঙ্গে। যেন পুরো পৃথিবী এসে জড়ো হয়েছিল তার বিদায়ী মুহূর্তকে ঘিরে।

ম্যাচের প্রতিটি ছন্দে ছড়িয়ে ছিল সেই আবেগ। প্রথমার্ধের শেষভাগে লিয়ান্দ্রো পারেদেসের সূক্ষ্ম পাস থেকে দারুণ নিয়ন্ত্রণে ডি-বক্সে ঢুকলেন হুলিয়ান আলভারেজ। গোল করার সুযোগ তার সামনে ছিল, কিন্তু যেন মনে হলো এই রাত মেসির, তাই পাস বাড়ালেন অধিনায়কের উদ্দেশে। মেসি বল পেলে যেন এক মুহূর্তে থেমে গেল সময়। তার মায়াবী চিপ গোলরক্ষক আর দুই ডিফেন্ডারের মাথার উপর দিয়ে উড়ে গিয়ে জড়াল জালে। মনুমেন্তালের আকাশ কেঁপে উঠল, হাজারো দর্শক একসঙ্গে গাইলেন, ‘মেসি আছে পাশে, আমরা যাবো সারা পথে।

দ্বিতীয়ার্ধে মেসি আরও উজ্জ্বল হয়ে উঠলেন। খেলার ছন্দ পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিলেন তিনি। ৭৬তম মিনিটে দ্রুত নেওয়া ফ্রি কিক থেকে বল পান নিকো গনসালেস, তার ক্রসে হেড করে গোল করেন লাউতারো মার্তিনেজ। স্কোরলাইন তখন ২-০, আর গ্যালারি গর্জে উঠেছিল দ্বিতীয়বারের মতো। কিন্তু আসল জাদুটি বাকি ছিল। কিছুক্ষণ পর থিয়াগো আলমাদার সঙ্গে চমৎকার এক সমন্বয় তৈরি করে গোল করলেন মেসি। জোড়া গোল পূর্ণ করলেন তিনি, আর বাছাইপর্বে গোলসংখ্যা বাড়ালেন আটে। সেই সঙ্গে ছাড়িয়ে গেলেন লুইস দিয়াজকে, উঠে গেলেন সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে।

এরপরও ক্ষুধা মেটেনি। আবারও গোলরক্ষকের মাথার উপর দিয়ে এক অপূর্ব চিপ করেন মেসি, দর্শকরাও ভেবেছিল হ্যাটট্রিক হয়ে গেল। কিন্তু বেরসিক রেফারির বাঁশি জানিয়ে দিল, অফসাইড। গোল না হলেও তাতে আবেগের ঘাটতি পড়েনি। দর্শকরা তখনও হাততালি দিচ্ছিলেন, হ্যাটট্রিক না হলেও তারা পেয়েছিলেন তাদের প্রিয় নায়কের পূর্ণতা। কারণ তাদের কাছে মেসির প্রতিটি ছোঁয়াই ছিল গোলের মতোই মূল্যবান।

প্রতিটি মুহূর্ত আসলে ফুটবল ছাপিয়ে এক আবেগঘন নাটকের মতো লাগছিল। দর্শকরা বুঝছিলেন, তারা এক মহাকাব্যের শেষ অধ্যায়ের সাক্ষী। দুই দশকের ক্যারিয়ার, ১৯৪ ম্যাচ, সর্বোচ্চ গোল, কাতারের বিশ্বকাপ, ব্রাজিলের কোপা আমেরিকা, যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকা -সব মিলিয়ে এক মহীরুহের মতো দাঁড়িয়ে আছেন মেসি। কিন্তু সেই মহীরুহও তো একদিন বিদায় নেয়। মনুমেন্তালের রাত সেই বিদায়ের প্রথম রেশ এনে দিল।

শেষ বাঁশি বাজল ৩-০ তে আর্জেন্টিনার দাপুটে জয় ঘোষণা করে। কিন্তু জয়টা কেবল মাঠের নয়, হৃদয়েরও। কারণ এই রাতের স্মৃতি আর্জেন্টিনার প্রতিটি হৃদয়ে চিরকাল বেঁচে থাকবে। সন্তানদের হাত ধরে মেসির মাঠে প্রবেশ, চোখের কোণে জল, গ্যালারির করতালি, আর জোড়া গোলের উল্লাস, সব মিলিয়ে এটি ছিল এক অবিস্মরণীয় মহোৎসব।

এখন আর্জেন্টিনার সামনে ইকুয়েডরের বিপক্ষে শেষ ম্যাচ, এরপর অপেক্ষা ২০২৬ বিশ্বকাপের। কিন্তু মনুমেন্তালের এই রাত, যেখানে এক ফুটবলার হয়ে উঠেছিলেন আবেগের প্রতীক, ইতিহাসের প্রতিধ্বনি, হয়তো কখনোই মুছে যাবে না। এই আলো, এই উল্লাস আর এই বিদায়ী হাসি চিরকাল বেঁচে থাকবে মানুষের স্মৃতির ভাঁজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট