1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক মায়ের প্রতি অবহেলায় প্রত্যাহার করা হলো সেই যুগ্ম-সচিবকে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা,পৌর শাখা ও হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বর্ণীল উৎসব-উদ্দীপনায় মাদারীপুর সদর উপজেলা বিএনপি’র ৪৭ তম র‍্যালী ও জনসভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮৫ বার পড়া হয়েছে

ফায়েজুল কবীর,ষ্টাফ রিপোর্টারঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মাদারীপুর সদর উপজেলা বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য রেলী ও জনসভা অনুষ্ঠিত। উক্ত সংগঠনের সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর নেতৃত্বে বর্ণীল উৎসবে বিশাল আনন্দ র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ৩ সেপ্টেম্বর) মাদারীপুর সদর উপজেলা কমপ্লেক্সের সম্মুখে বিকালে শুরু হয়ে সন্ধ্যায় শেষ হওয়া এ আলোচনা সভা ও আনন্দ রেলীতে সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালীর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক গাউছ-উর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশ শেষে আনন্দ র‍্যালী শুরু হয়ে মাদারীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সদর থানার সামনে গিয়ে শেষ হয়। ব্যান্ডপার্টির বাদ্যযন্ত্রের তালে-তালে নেচে-গেয়ে স্লোগানে-স্লোগানে মুখরিত করে জাতীয় ও দলীয় পতাকাসমেত বিভিন্ন ফেষ্টুন-ব্যানার নিয়ে বর্ণাঢ্য রেলী উদযাপিত হয়। রেলী পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহান্দার আলী জাহান, জেলা যুবদলের আহবায়ক মোঃ ফারুক বেপারী, সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ শাহাদাত হোসেন হাওলাদার প্রমুখ। উক্ত সমাবেশ ও র‍্যালীতে জেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক লালচান, পৌর বিএনপি নেতা আসাদুজ্জামান কিচলু খানসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত হাজার হাজার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় এদেশের মানুষ বিএনপি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপর আস্থা রেখেছে, তাই তারেক রহমানকেই আগামী দিনে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায় মানুষ। আগামী ফেব্রুয়ারিতে একটি নিরপেক্ষ, অবাধ, শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে এদেশের মানুষ বিএনপিকে ক্ষমতায় আনবে ইনশাআল্লাহ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো প্রকার দেশীয়ও আন্তর্জাতিক তালবাহানা বা ষড়যন্ত্র-চক্রান্ত হলে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে বিএনপি, সমমমনা দলগুলো এবং এদেশের গণমানুষ। তাই বর্তমান নির্বাচন কমিশন ও সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী-ই এদেশের মানুষ ভোটের জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে অধীর আগ্রহে, যে গনতান্ত্রিক ভোট হরণ করেছিলো স্বৈরাচারী, খুনি, রাতের ভোটের কারিগর পতিত-পালাতক, ফ্যাসিষ্ট শেখ হাসিনা ও তার দূর্ণীতিগ্রস্থ রেকর্ড করা সুবিধাভোগী লেজগুটিয়ে পালিয়ে যাওয়া ফ্যাসিজম তৈরীর দস্যুরা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট