1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

পাকদের হারিয়ে আফগানদের প্রতিশোধ

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

ত্রিদেশীয় সিরিজ দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে হারিয়ে প্রতিশোধ নিয়েছে আফগানিস্তান। সালমান আলি আগার দলকে ১৮ রানে হারিয়েছে আফগানরা। দারুণ এই জয়ে সিরিজের ফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গেল রশিদ খানের দল।

মঙ্গলবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৬৯ রান করে আফগানিস্তান। জবাব দিতে নেমে শেষ দিকে হারিস রউফের ঝোড়ো ব্যাটিংয়ের পরও পাকিস্তান আটকে যায় ৯ উইকেটে ১৫১ রানে।

ওপেনার রহমানুল্লাহ গুরবাজের উইকেট দ্রুত হারিয়ে ধাক্কা খেয়েছিল আফগানরা। তবে চাপ সামলে আফগাস্তিানকে ভালো অবস্থানে নিয়ে গেছেন সেদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরান।

দ্বিতীয় উইকেটে ১১৩ রানের অনবদ্য জুটি করেন আতাল ও জাদরান। দুজনই করেন ফিফটি। সমান ৪৫টি বল খেলে আতাল ৬৪ আর জাদরান ৬৫ রান করেন। তারা আউট হওয়ার পর দ্রুত আরও কয়েকটি উইকেট হারায় আফগানিস্তান। তবে ততক্ষণে পাকিস্তানকে চ্যালেঞ্জ করার মতো পুঁজি হয়ে যায় আফগানদের।

পাকিস্তান ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০৩ রানেই ৮ উইকেট হারায়। পনেরোতম ওভারের প্রথম দুই বলে ২ উইকেট তুলে নেন রশিদ খান। তখন নিশ্চিত হার জেনে গ্যালারি ছাড়তে শুরু করেন পাকিস্তানের সমর্থকেরা।

এরপর ব্যাটিংয়ে আসেন হারিস রউফ। রশিদ খানের হ্যাটট্রিক বলটি কোনোমতে ঠেকান তিনি। এরপর চালান তাণ্ডব। ১৬ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলেন হারিস রউফ। তবে এই ব্যাটারের লড়াই কাজে আসেনি পাকিস্তানের, হারের ব্যবধানটাই কমিয়েছে মাত্র।

এর আগে ফখর জামান ১৮ বলে ২৫, সালমান আগা ১৫ বলে ২০ ও সাহিবজাদা ফারহান ১৩ বলে ১৮ রান করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট