1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

ঈশ্বরগন্জে আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ঘুষ চাওয়া ও অসদাচরণের অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১২ বার পড়া হয়েছে

আঞ্চলিক প্রতিনিধিঃ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে ঘুষ চাওয়া, অনিয়ম ও খারাপ আচরণের অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহক থেকে শুরু করে স্থানীয় সাংবাদিকরাও তার স্বেচ্ছাচারিতার শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ব্যস্ততার অজুহাত দিয়ে তার উপর অর্পিত দায়িত্বেও অবহেলার প্রমাণ পাওয়া গেছে।

উপজেলার পৌরসভার নয়শিমুল গ্রামের বাসিন্দা মো. কামরুজ্জামান। তাঁর মায়ের নামে একটি বিদ্যুতের মিটার রয়েছে। মিটারটি পরিবর্তন করার জন্য বিদ্যুৎ অফিসের লোকজন কয়েকবার তাঁদের জানায়। অফিস জানায়, পুরাতন মিটার পরিবর্তন করে প্রিপেইড মিটার লাগাতে হবে। হঠাৎ একদিন তারা মিটার খুলে নিয়ে যায়। পরবর্তীতে অফিসে যোগাযোগ করেন মো. কামরুজ্জামান। তখন অফিসের স্টাফরা জানান, ‘স্যারকে(আবাসিক প্রকৌশলী) ৫০হাজার টাকা দিয়ে মিটার নিয়ে যান’। তখন কামরুজ্জামান ঘুষ দিবেন না বলে সাফ জানিয়ে দেন। পরে আবাসিক প্রকৌশলীর সাথে দেখা করেন মো. কামরুজ্জামান। তখন আবাসিক প্রকৌশলী তাকে রোববার দেখা করতে বলেন। রোববার সমাধান করা হবে বলে আশ্বাস দেন। রোববার দেখা করতে যান কামরুজ্জামান। গিয়ে দেখেন তাঁর নামে মামলা করা হয়েছে। সমাধানের কথা বলে এরকম স্বেচ্ছাচারিতায় চরম বিরক্তি প্রকাশ করেন মো. কামরুজ্জামান। তিনি জানান ‘মিটার আমার মায়ের নামে কিন্তু মামলা করেছে আমার নামে। তারা ইচ্ছে করে আমাকে ফাঁসানোর জন্য মামলা দিয়েছে কারণ তারা বলার পরেও আমি মিটার পরিবর্তন করতে দেরি করেছিলাম’ বলে । এছাড়া

সাংবাদিকদের সাথেও খারাপ আচরণ করার মতো গুরুতর অভিযোগ রয়েছে এই প্রকৌশলির বিরুদ্ধে ।

ঈশ্বরগঞ্জে কর্মরত কয়েকজন সাংবাদিক অভিযোগ করেন, অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে আবাসিক প্রকৌশলী তাদের সাথে অশোভন আচরণ করেন। শুধু তাই নয়, তাদের হুমকি দেওয়া হয়েছে বলে একাধিক সাংবাদিক জানিয়েছেন। সাংবাদিকদের কাছে ঘুষ চাওয়ার ব্যাপারে স্বীকারোক্তি দিয়ে একটি ভিডিও রেকর্ড করেন ভুক্তভোগী গ্রাহক। কিন্তু সেই ভিডিও কোনভাবেই দেখানো যায় নি আবাসিক প্রকৌশলী আমির হামজাকে। তিনি বলেন, ‘ঘুষ নেওয়ার কথা ভিডিওতে বললেই কি সত্য হয়ে যাবে নাকি? আপনারা আমার রুম থেকে বের হলে যদি বলি, আমার কাছ থেকে চাঁদা চাইতে এসেছিলেন, সেটাই কি সত্যি হয়ে যাবে?

কিছুদিন আগে বিদ্যুতের লাইন নামিয়েছেন এরকম কয়েকজনের সাথে কথা হয় বিদ্যুৎ অফিসের সেবা নিয়ে। তাঁরা চরম ক্ষোভ প্রকাশ করেন। কিন্তু নাম প্রকাশ করতে অস্বীকৃতি জানান। তাঁরা বলেন, ‘আমাদের ঘনঘন বিদ্যুৎ অফিসে যেতে হয়। আমরা কিছু বললে পরে আমাদের হয়রানি করা হতে পারে’। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, বিদ্যুতের লাইন নামাতে বা মিটার সংযোগ নিতে গেলে নিয়মিত অতিরিক্ত টাকা গুনতে হয়। নিয়ম অনুযায়ী নির্ধারিত চার্জ থাকলেও গ্রাহকদের কাছ থেকে কয়েকগুণ বেশি টাকা দাবি করা হয়। টাকা না দিলে আবেদন ফেলে রাখা হয় বা নানা অজুহাত দেখানো হয়। তাঁদের অফিসের ভেতর সমিতি রয়েছে। প্রতি নতুন সংযোগ থেকে আদায়কৃত বাড়তি টাকা সমিতিতে জমা রাখা হয়। পরে তা ভাগ-বাঁটোয়ারা করা হয়’।

স্থানীয় সচেতন মহল অভিযোগ করেছেন, অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার অনুরোধ করা হলেও আবাসিক প্রকৌশলী তাতে গুরুত্ব দেন না। বরং ধারণা করা হচ্ছে, অবৈধ সংযোগ থেকে মাসোহারা নেওয়ার বিষয়েও তার সংশ্লিষ্টতা রয়েছে। ফলে এলাকায় চুরি বিদ্যুতের পরিমাণ বেড়ে যাচ্ছে। এ বিষয়ে আবাসিক প্রকৌশলীর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, ‘অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার জন্য আমার কাছে ফোন এসেছিল তা সত্যি কিন্তু আমি সময় পাইনি। আমি মাসোহারা নেই এটা যদি আপনারা ভাবেন সেটা আপনাদের ইচ্ছে’।

একজন স্থানীয় ব্যবসায়ী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের বৈধ সংযোগ থাকলেও বারবার হয়রানির শিকার হতে হয়। অতিরিক্ত বিল দিতে হয়। লাইন নষ্ট হলে তাদের পেছনে দিনের পর দিন ঘুরতে হয়।কিন্তু যারা অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না’। পরে ২ হাজার নিয়ে তাদের মিটার দিয়ে দেওয়া হয়। এধরণের ঘটনায় আবাসিক প্রকৌশলী আমির হামজার ওপর মানুষের ক্ষোভ চরমে পৌঁছেছে।

এমন পরিস্থিতিতে স্থানীয়রা বিদ্যুৎ বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, ‘একজন দায়িত্বশীল কর্মকর্তার কারণে পুরো উপজেলার হাজারো মানুষ হয়রানির শিকার হচ্ছেন। তাই তদন্ত করে দায়ী কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন’। আমির হামজার অসদাচরণ দিনদিন মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। তার দ্বারা বিদ্যুতের সঠিক সেবা মানুষ পাচ্ছে না। তাকে এই ষ্টেশন থেকে অব্যাহতিরও দাবি জানিয়েছেন অনেকেই। ঈশ্বরগঞ্জ উপজেলায় বিদ্যুৎ গ্রাহকদের জন্য বিদ্যুৎ অফিস হওয়া উচিত ছিল সেবামূলক প্রতিষ্ঠান। কিন্তু দায়িত্বে থাকা আবাসিক প্রকৌশলীর বিরুদ্ধে একের পর এক নানা অভিযোগ প্রমাণ করছে, সেটি সেবা নয় বরং হয়রানি ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে। স্থানীয় জনগণ ও সচেতন মহলের দাবি, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা বন্ধ করে বিদ্যুৎ অফিসকে প্রকৃত সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট