1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম
চুয়াডাঙ্গায় বজ্রপাতে নিহত-২ আমতলীতে চলতি বছরে দ্বিতীয় বারের মত,১৫ টাকার ৩০ কেজির চাল বিতরন কর্মসূচি অনুষ্ঠিত ডিএনসির অভিযানে গাঁজাসহ ৫ জন গ্রেফতার সাড়ে ৩ লাখ মানুষের জন্য ৫০ শয্যার হাসপাতাল, নিজেই যেন রোগী: রুমিন ফারহানা আজ প্রধানমন্ত্রী স্বাধীনতা পদক প্রদান করবেন মাদারীপুরে পাতিলাদি সরকারী প্রাইমারী স্কুল বেঞ্চের কাঠ দিয়ে ব্যক্তিগত আসবাবপত্র তৈরীর অভিযোগ সারাদেশে জ্বালানি সংকট,পীরগাছায় স্থবির পরিবহন পাম্পে দীর্ঘ সারি, চরম ভোগান্তি ৬৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতারক চক্রের সদস্য রংপুরে গ্রেপ্তার বগুড়ায় ট্যাপেন্টাডলসহ ১ জন গ্রেফতার সরাইলে মেঘনা তীরে অবৈধ বালু উত্তোলন রোধে মোবাইল কোর্ট, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ভোলাহাটে ‘উপজেলা তরুণ সংঘ’র সদস্য সংগ্রহ অভিযান শুরু: সৎ ও ধর্মপ্রাণ যুবকদের যুক্ত হওয়ার আহ্বান বগুড়ায় টাপেন্টাডলসহ যুবক গ্রেফতার হরমুজ প্রণালিতে ২৪ কোটি ডলারের মার্কিন ড্রোন বিধ্বস্ত মব নিয়ে কঠোর অবস্থানে সরকার: ডা. জাহেদ ১৬ বছর পর প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্পের উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান লালমনিরহাটের ফুলগাছে সামাজিক অপরাধ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন আমতলীতে জাঁকজমক ভাবে পহেলা বৈশাখ উদযাপন লালমনিরহাট জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে, পহেলা বৈশাখের বর্ষবরণ অনুষ্ঠান

ধোবাউড়ায় বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিত: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৯৭ বার পড়া হয়েছে

আব্দুল হালিম খোকন,ধোবাউড়া প্রতিনিধি:

ময়মনসিংহের ধোবাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। আজ ১লা সেপ্টেম্বর (সোমবার) বিকেল ৩টায় উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য জনাব আফজাল এইচ খান। তিনি তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বার্তা তুলে ধরে বলেন, “গত পনের বছরে আওয়ামী দোসরদের সঙ্গে যাদের সখ্যতা ছিল, তাদের যেন দলে ঠাঁই না হয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্তে রঞ্জিত এই দলে চাঁদাবাজ, বালু লুণ্ঠনকারী কিংবা ভারতীয় অবৈধ মালামাল পাচারকারীদের স্থান নেই।”

সভাপতির আসন গ্রহণ করেন ধোবাউড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব দুলাল মেম্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোড়াকান্দুলীয়া ইউনিয়নের জননন্দিত চেয়ারম্যান জনাব মঞ্জরুল হক (মনজু)।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আফজাল এইচ খান আরও বলেন, আগামী জাতীয় নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তার পক্ষেই সকল নেতাকর্মী ও ধোবাউড়া উপজেলার সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সব সময় দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিপুল সংখ্যক উপস্থিত হয়ে প্রতিষ্ঠাবার্ষিকীকে উৎসবমুখর করে তোলে।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াত সকল নেতৃবৃন্দের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে থানা রোড প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট