1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
শিরোনাম
বাস চাপায় বৃদ্ধ সবজি বিক্রেতা নিহত, স্পিড ব্রেকার দাবিতে বিক্ষোভ যশোরে সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীর ন্যায়বিচার ও অধিকার নিয়ে আলোচনা নওগাঁয় গৃহবধূ হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লক্ষ্মীপুর জেলা জামায়াত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ, হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৬ আজ আন্তর্জাতিক নারী দিবস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন

শিবগঞ্জে বিএনপির মহিলাসমাবেশে নারীর ঢল

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধিঃ

শিবগঞ্জে রবিবার(৩১ আগস্ট)বিএনপির মহিলা সমাবেশে হাজারো নারী অংশগ্রহণ করেছেন। রবিবার বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রায় পাঁচ সহস্রাধিক নারী উপস্থিত হয়ে ঘরে ঘরে ধানের শীষের জয়ধ্বনি ছড়িয়ে দেওয়ার শপথ নেন।জাতীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। তিনি বলেন, নারীর জাগরণ মানেই ঘরে ঘরে গণতন্ত্রের আলো ছড়িয়ে পড়া। মা-বোনদের সক্রিয় অংশগ্রহণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে।প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু নিজেরাই নয়, সবাইকে ধানের শীষে ভোট দিতে উদ্বুদ্ধ করতে হবে। তিনি আরো জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্যসেবা কার্ড এবং শিশুদের জন্য শিক্ষা ও স্বাস্থ্যসেবার নিশ্চয়তা দেওয়া হবে। পাশাপাশি নারীদের স্বনির্ভর করতে বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিমসহ অন্যান্য নেতৃবৃন্দ।সমাবেশে জানানো হয়, ধানের শীষ প্রতীকের প্রতি নারী ভোটারদের সম্পৃক্ত করতে উপজেলা বিএনপি একটি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম এবং ধানের শীষের দাওয়াত পৌঁছে দেবেন।
উল্লেখ্য, এর আগে উপজেলা বিএনপির উদ্যোগে ২৯ আগস্ট হিন্দু সমাবেশ এবং ৩০ আগস্ট ওলামা-মাশায়েখ সমাবেশেও হাজারো মানুষের উপস্থিতি ছিল।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট