1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
সিংগাইরে এইচবিবি সড়ক নির্মাণে ৭৬ লাখ টাকার প্রকল্পে নানা অনিয়ম নওগাঁ সীমান্তে ১৭ জনকে পুশ ইনের চেষ্টা মানবতার সেবায় এক হই স্বেচ্ছাসেবায় দেশ গড়ি, প্রতিপাদ্যে মাদারীপুরে স্বেচ্চাসেবী মিলনমেলা অনুষ্ঠিত বীরগঞ্জে আমেরিকা ডেন্টাল অর্থডন্টিক্স-এর উদ্বোধন বিদ্যুতের দাম বৃদ্ধি বাজারে প্রভাব ফেলবে না: উপদেষ্টা ডা.জাহেদ মাদারীপুরে ডাসারে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করলেন এমপি খোকন তালুকদার মিঠাপুকুরে আব্দুল খালেক জামিমা খাতুন সালাফিয়াহ মাদ্রাসার ৫ তলা ভবনের ২য় তলার ছাদ ঢালাইয়ের শুভ উদ্বোধন দায়িত্ব পাওয়ার তিন দিনের মাথায় অবসরের আবেদন সিআইডি প্রধানের দৌলতদিয়া ঘাটে ফেরিতে উঠতে গিয়ে আবারও নদীতে যাত্রীবাহী বাস টাঙ্গাইলের সখীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,মরদেহ উদ্ধার বিশ্বকাপে ব্রাজিল-মরক্কো ম্যাচের ফল জানিয়ে দিল হাঙর! মমতার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ বীরগঞ্জে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ উলিপুরে বাইপাস সড়ক বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ভাঙ্গুড়ায় ব্রাক সিডের উদ্যোগে আধুনিক উৎপাদন কলাকৌশল প্রয়োগে হাইব্রিড ধানের অধিক ফলন নিশ্চিতকরণ কর্মশালা অনুষ্ঠিত সিংগাইর বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুন,পুড়লো ৪টি দোকান মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুইজন আটক মায়ের প্রতি অবহেলায় প্রত্যাহার করা হলো সেই যুগ্ম-সচিবকে ডিএনসির অভিযানে গাঁজাসহ যুবক আটক ভাঙ্গুড়ায় পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখা,পৌর শাখা ও হিন্দু,বৌদ্ধ ও খ্রিস্টান দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

বাবাকে হত্যার তিন দিন আগেই লাশ গুমে গর্ত খোঁড়েন ছেলে

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৪৭৭ বার পড়া হয়েছে

জসিম উদ্দিন(টাঙ্গাইল)প্রতিনিধিঃ

বাবা-মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মানতে পারছিলেন না কলেজ শিক্ষার্থী জামিউল হক খান জিসান। অনেক বোঝানোর পরও বাবা-মাকে নিয়ে আসতে পারেননি এক ছাদের তলে। এতে অবনতি হয় বাবা ছেলের সম্পর্কের। বাবাকে হত্যার পরিকল্পনা আঁটেন জিসান। লাশ গুম করতে তিন দিন আগে বাড়ির পাশে খুঁড়ে রাখেন গর্ত।

অতিমাত্রায় ঘুমের ওষুধ খাইয়ে বাবার মৃত্যু নিশ্চিত করতে পারলেও গর্তে পুঁতে রাখতে পারেননি জিসান। পুলিশের জিজ্ঞাসাবাদে এমনই স্বীকারোক্তি দিয়েছেন তিনি।

নিহত রাশিদুল হক খান সুমনের (৪৭) বাড়ি ঘাটাইল উপজেলার সন্ধানপুর ইউনিয়নের চকপাড়া গ্রামে। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা করেছেন তার বাবা বীর মুক্তিযোদ্ধা নুরুল হক খান (৮২)।

সুমন ছিলেন ওষুধ ব্যবসায়ী। তার ফার্মেসি ধলাপাড়া বাজারে। কলেজপড়ুয়া ছেলে জিসান (২৩) ও এগারো বছর বয়সী এক মেয়ে থাকা অবস্থায় বছরখানেক আগে স্ত্রী জুলিয়া খানমের সঙ্গে বিচ্ছেদ হয় সুমনের।

মামলার এজাহারে বলা হয়েছে, বাবা-মায়ের বিচ্ছেদ কোনোভাবেই মানতে পারছিলেন না জিসান। মা-বাবাকে আগের অবস্থানে ফিরিয়ে আনার অনেক চেষ্টা করেন তিনি। ব্যর্থ হন বাবার কারণে। গত ২০ আগস্ট মাকে ঘরে ফিরিয়ে আনার জন্য চাপ সৃষ্টি করে বাবার সঙ্গে তর্কে জড়ান জিসান। একপর্যায়ে বাবার মারধরের শিকার হন তিনি। মাকে ফিরিয়ে আনার কথা বললে বাবা ক্ষিপ্ত হতে পারেন ভেবে নিজেদের ফার্মেসি থেকে আগেই ২০টি ঘুমের ট্যাবলেট ঘরে এনে রেখেছিলেন জিসান। ঘরের পাশে যেখান দিয়ে মানুষের চলাচল নেই, সেখানে তিন দিন আগেই বাবার লাশ গুমের উদ্দেশ্যে গর্ত খুঁড়ে রেখেছিলেন তিনি।

এদিকে মারধরের শিকার হয়েও ওই রাতে বাবার সঙ্গে একই ঘরে ঘুমান জিসান। এক গ্লাস পানির মধ্যে ২০টি ঘুমের ওষুধ মিশিয়ে রাখেন তিনি। রাত পৌনে ১২টার দিকে জিসানের বাবা তার কাছে গ্যাস নিরাময়ের ওষুধ চান। গ্যাসের ট্যাবলেটের সঙ্গে ঘুমের ওষুধ মেশানো পানি দেন জিসান। কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়েন সুমন। এই ঘুমেই চলে যান চিরঘুমে। পরদিন দুপুরেও ঘুম থেকে না জাগার কারণে প্রতিবেশীরা গিয়ে দেখতে পান সুমন মারা গেছেন। স্বাভাবিক মৃত্যু ভেবে দাফন করা হয়।

অন্যদিকে জিসানের আচরণ অস্বাভাবিক মনে হলে তাকে কারণ জিজ্ঞাসা করেন দাদা নুরুল হক খান। ২৭ আগস্ট বিকেলে জিজ্ঞাসাবাদে বাবাকে হত্যার কথা দাদার কাছে খুলে বলেন জিসান। বিষয়টি স্থানীয়দের জানান নুরুল হক। স্থানীয়রা জিসানকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে থানায় নিয়ে যায় তাকে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবাকে ঘুমের ওষুধ খায়িয়ে হত্যার কথা স্বীকার করেছেন জিসান। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলে হাজাতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলমান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট