1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

শিশু ধর্ষণচেষ্টা মামলায় কিশোর গ্রেপ্তার, শত্রুতার অভিযোগ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

জসিম উদ্দিন,টাংগাইল প্রতিনিধিঃ

টাংগাইলের ঘাটাইল উপজেলার থানার সেকেন্ড অফিসারের কক্ষে বসে রাতের খাবার খাচ্ছে ১৫ বছরের কিশোর। ঘড়ির কাটায় রাত সাড়ে ১২টা। চোখে স্পষ্ট ঘুমের ছাপ থাকলেও মুখে চিন্তার ছাপ নেই। কক্ষের বাইরে ডেকে নিয়ে পুলিশের উপপরিদর্শক দেলোয়ার হোসেন জানালেন পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় এই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘাটাইল থানায় মামলা করেছেন শিশুটির মা। ধর্ষণচেষ্টার ঘটনাটি ঘটে সংগ্রামপুর ইউনিয়নের একটি
গ্রামে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২২ আগস্ট সকাল সাড়ে ১১টার দিকে এক শিশুকে ভুল বুঝিয়ে বাড়ির পাশের একটি হলুদ বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করে গ্রেপ্তার কিশোর। শিশুটির ডাক-চিৎকারে ময়মনা বেগম নামে এক নারী এগিয়ে গেলে অভিযুক্ত কিশোর দৌঁড়ে পালিয়ে যায়। বিষয়টি পারিবারিকভাবে বসে সমাধানের চেষ্টা করা হয়। সমাধান না হলে শনিবার সন্ধ্যায় থানায় মামলা হলে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

 

গ্রেপ্তার কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র। দুই বছর আগে ছেলের সুন্নতে খাৎনা করা হয়েছে। এই ছেলে কীভাবে এ কাজ করতে পারে?’

তার ভাষ্য, ওই পরিবারের সঙ্গে তাদের দীর্ঘদিনের শত্রুতা। বাদীপক্ষের বাড়ির পাশ দিয়ে তাদের চলাচলের রাস্তা। মাঝে মাঝে রাস্তায় বেড়া দিয়ে রাখে। জমির সীমানা নিয়েও বিরোধ রয়েছে। ২০০১ সালে তার ভাই দেলোয়ার হোসেনকে ছেলের মতো ধর্ষণ মামলার আসামি করে মামলা দেয় ওই পরিবার। তার ছেলেও শত্রুতার শিকার।

স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী জানান, পারিবারিক বিরোধের জেরেই ধর্ষণচেষ্টা মামলা করা হয়েছে বলে তাদের বিশ্বাস। কারণ দুই পরিবারের মধ্যে আগের থেকেই শত্রুতা চলে আসছে। তাছাড়া আসামির বয়স ১২ বছরের বেশি হবে না, জন্ম নিবন্ধনের সময় বয়স বাড়িয়ে দেওয়া হয়েছে। আসামির দাবি, ঘটনার দিন ওই শিশুর সঙ্গে তার দেখাই হয়নি।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, ধর্ষণচেষ্টা মামলায় এক কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাকে আদালতের মাধ্যমে নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে। আর শিশুটিকে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দির জন্য পাঠানো হয়েছে। মামলার তদন্ত চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট