1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা

মাদারীপুরে সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খানের শ্যালক সৈয়দ মাহফুজ গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬০৪ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

সাবেক নৌ-মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিয়াম সদস্য ও মাদারীপুর সদর-২ আসনের সাবেক সংসদ সদস্য শাজাহান খানের শ্যালক সৈয়দ মাহফুজুর রহমান মাহফুজ আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন। সোমবার (২৫ আগষ্ট) তাকে গ্রেফতার করা হয়। জুলাই-আগষ্ট/’২৪ এ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পরে মানবতাবিরোধী অপরাধ সহ দূর্ণীতি, হত্যা ও অন্যান্য মামলায় সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান গ্রেফতার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তার গ্রেফতারের পরপরই মাদারীপুর থেকে পালিয়ে গিয়ে অজ্ঞাত স্থানে আত্মগোপনে চলে যান গ্রেফতার হওয়া সৈয়দ মাহফুজ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। তিনি শাজাহান খান পরিবারের সার্বিক পরিবহনের একজন পরিচালক এবং তার উক্ত পরিবহন সহ অন্যান্য পরিবহনে একাধিক বিলাসবহুল দামী গাড়ী রয়েছে বলে জানা গেছে। একদা তিনি সার্বিক পরিবহনের ঢাকার মতিঝিল ও গাবতলী কাউন্টারে প্রথমে কলম্যানের চাকুরী করতেন বলেও জানা যায়। পরে যখন সাবেক নৌ-মন্ত্রী শাজাহান খান জানতে পারেন যে, সৈয়দ মাহফুজ তার সম্পর্কে শ্যালক হয়-তখন তিনি কলম্যানের চাকুরী থেকে সরিয়ে তাকে মাদারীপুরে নিজের কাছে নিয়ে আসেন। তখন থেকেই শুরু হয় সৈয়দ মাহফুজের কপাল খুলে যাওয়ার পালা। একে-একে তিনি গাড়ী-বাড়ী সহ অগাধ সম্পত্তির মালকি বনে যেতে থাকেন এবং মাদারীপুর- ঢাকা-টাঙ্গাইল-চট্রগ্রাম- কক্সবাজার সহ দক্ষিণনাঞ্চলের সকল জেলায় তার পরিচালনায় অপ্রতিরোধ্য পরিবহন ব্যবসায়ী হয়ে ওঠেন, সাথে বোনাস হিসাবে পেয়ে যান সার্বিক পরিবহনের ২০% শেয়ার মালিকানা । সাবেক নৌ-মন্ত্রীর শাজাহান খানের দাপট দেখিয়ে একসময় তিনি মাদারীপুর আন্তঃজেলা সড়ক পরিবহন বাস মালিক সমিতির একজন বড় মাপের নেতাও বনে যান এবং কয়েকবছর ঘুরিয়ে-ফিরিয়ে তিনি ঐ কমিটিতে বিভিন্ন পদে আসীন হন। নাম প্রকাশে অনিচ্ছুক মাদারীপুরের অনেকেই জানিয়েছেন, তার ঢাকা ও বরিশালে রয়েছে কোটি টাকা মূল্যের বিলাসবহুল ফ্লাট বাড়ী। তার গ্রেফতারে মাদারীপুরের পরিবহন মালিক ও শ্রমিকদের বেশীরভাগের মাঝেই স্বস্তির ছোঁয়া লেগেছে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। একজন কলম্যান থেকে এত অল্প সময়ে কিভাবে এত প্রভাবশালী ও সম্পদের মালিক হয়েছেন আটককৃত সৈয়দ মাহফুজ- তা দুদক সহ অন্যান্য গোয়েন্দা সংস্থা দিয়ে তদন্ত করলেই বের হয়ে যাবে সম্পদ অর্জনের গুরুরহস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট