1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে আন্তর্জাতিক নারী দিবস পালন, নারীর ন্যায়বিচার ও অধিকার নিয়ে আলোচনা নওগাঁয় গৃহবধূ হত্যায় জড়িতদের বিচার চেয়ে মানববন্ধন চন্দ্রগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে লক্ষ্মীপুর জেলা জামায়াত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল আজ, হোটেল ভাড়া ও টিকিটের দাম আকাশছোঁয়া আরও তিন দেশে ইরানের হামলা, ২২০ মার্কিন সেনা হতাহতের দাবি চর লরেন্স ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাত্রদল নেতা রিফাত বগুড়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেফতার-৬ আজ আন্তর্জাতিক নারী দিবস বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই পারে দেশ ও জাতির কল্যাণে সঠিক ভূমিকা রাখতে-জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বললেন বীরমুক্তিযোদ্ধা আবদুস সালাম মির্জাপুরে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত আশুলিয়ায় চাঁদা না দেওয়ায় জমি দখলের পাঁয়তারা ইঞ্জিনিয়ার আব্দুস সালাম সুজার উদ্যোগে ফুলবাড়ী বাজারে শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু উলিপুরে অবৈধ মাটি কাটায় মোবাইল কোর্ট,২ লক্ষ টাকা জরিমানা কমার পর দেশে আজ সোনার ভরি কত ভোট কারচুপি না হলে আমার আসনে প্রতিপক্ষ এত ভোট পেত না: মির্জা আব্বাস প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে বিস্ফোরক দাবি আলভীর লক্ষ্মীপুরে ডিবির অভিযানে জুয়ার আসর ভাঙচুর, আটক-৩ বগুড়া ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ডিএনসির পরিদর্শন কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান

মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নেতৃত্বে ভোলায় গিয়েছেন চীনের প্রতিনিধি দল

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২০৩ বার পড়া হয়েছে

ভোলা প্রতিনিধিঃ

ভোলায় চীনা বিনিয়োগ : সম্প্রতি চীনের প্রতিনিধি দল বাংলাদেশ সফর শেষে ভোলায় একটি মুক্ত বাণিজ্য অঞ্চল (Free Trade Zone) স্থাপনের পরিকল্পনা ঘোষণা করেছে। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের দক্ষিণাঞ্চলের অর্থনীতি যেমন প্রাণ ফিরে পাবে, তেমনি আন্তর্জাতিক বাজারেও ভোলার পণ্য পৌঁছে যাবে নতুন মাত্রায়।

চায়না ফ্রি ট্রেড জোন অ্যান্ড এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যাসোসিয়েশন-এর ভাইস প্রেসিডেন্ট মি. প্যান লি জানান, বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের সাথে মিলে ভোলা জেলায় এ ফ্রি ট্রেড জোন গড়ে তোলা হবে। এর মাধ্যমে বাংলাদেশের কৃষি, মৎস্য, হস্তশিল্পসহ স্থানীয়ভাবে উৎপাদিত নানা পণ্যের রপ্তানির নতুন সুযোগ তৈরি হবে।

প্রতিনিধি দল ভোলা আইল্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পার্ক, চট্টগ্রামের সিফুড প্রসেসিং প্ল্যান্ট এবং কক্সবাজারের প্রস্তাবিত সিফুড প্রসেসিং পার্কের জায়গা পরিদর্শন করেন। তারা বিশেষভাবে উল্লেখ করেন, বাংলাদেশের চাল, ফল, মাছ এবং অন্যান্য কৃষিজাত পণ্য চীনা বাজারে ব্যাপক সম্ভাবনা তৈরি করতে পারে। এ জন্য অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে রপ্তানি বাড়ানোর পরিকল্পনাও নেওয়া হচ্ছে।

চীনে ছেংতু শহরে বাংলাদেশের জাতীয় প্যাভিলিয়ন স্থাপনের কার্যক্রমও চলছে, যেখানে বাংলাদেশের সংস্কৃতি ও উচ্চমানের পণ্য বিশ্ববাজারে তুলে ধরা হবে।

ভোলায় নতুন এই বাণিজ্যিক উদ্যোগ শুধু আমদানি বা রপ্তানির ঘাটতি কমাতেই সহায়ক হবে না, বরং কর্মসংস্থান সৃষ্টি ও আঞ্চলিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। বলা যায়, চীনা বিনিয়োগ ভোলাকে বাংলাদেশের এক উজ্জ্বল অর্থনৈতিক করিডরে পরিণত করার পথে এক যুগান্তকারী পদক্ষেপ।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট