1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

পার্থের বিপক্ষেও হারল সোহানরা

  • প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১০৪৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

টপ এন্ড টি-টোয়েন্টির এবারের আসরে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা হয়েছিল পাকিস্তান শাহিনসের বিপক্ষে ৭৯ রানের বড় হার দিয়ে। তবে পরের ম্যাচে নেপালের বিপক্ষে ৩২ রানের জয়ে ঘুরে দাঁড়ায় নুরুল হাসান সোহানের দল।

কিন্তু পার্থ স্কর্চারস একাডেমির বিপক্ষে ফের ব্যাটিং ব্যর্থতায় হেরে গেল জাতীয় দলের আশেপাশে থাকা খেলোয়াড়দের নিয়ে গড়া ‘এ’ দল।

টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১২৩ রানের পুঁজি পায় বাংলাদেশ। জবাবে হাতে ৫ উইকেট ও ১২ বল হাতে রেখেই জয় ছিনিয়ে নেয় পার্থ স্কচার্স। বাংলাদেশের পরের ম্যাচ মঙ্গলবার নর্দান টেরিটরি স্ট্রাইকের বিপক্ষে।

ডারউইনে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই দলীয় ৯ রানে ওপেনার নাঈম শেখকে (৫) হারায় বাংলাদেশ। স্কোরকার্ডে ১ রান যোগ হতেই মাঠ ছাড়তে হয় সাইফকেও (১)। আগের ম্যাচে সর্বোচ্চ রান করা জিসান এবার ফেরেন মাত্র ৯ রান করেই। ৬ রান করেন অঙ্কন।

তবে এক প্রান্ত আগলে রেখেছেন মিডল অর্ডার ব্যাটার আফিফ হোসেন। তবে কেউই তাকে যোগ্য সঙ্গ দিতে পারেননি। মাহিদুল ইসলাম অঙ্কন-নুরুল হাসান সোহানরা চেষ্টা করেছেন উইকেটে থিতু হওয়ার।

তবে কেউই ইনিংস বড় করতে পারেননি। আফিফ হোসেন অপরাজিত ৪২ রান করলে একশ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে বাংলাদেশের পুঁজি মাত্র ১২৩ রান।

জবাবে ব্যাট করতে নেমে ৩৬ রানে ২ উইকেট হারায় পার্থ। হাসান মাহমুদের বলে হোল্ট ১ রানে ও  রাকিবুলে গুডউইন করেন ১৭ রান করে। দলীয় ৪৭ রানে অধিনায়ক ফ্যানিংকে (৩) এলবির শিকার বানিয়ে ফেরান রাকিবুল। এছাড়া টেগু ওইলি করেন ৩১ রান।

দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করে অপরাজিত থাকেন জুয়েল কার্টিস। তার সঙ্গে ২৪ রান করে অপরাজিত থাকেন ম্যাথু স্প্রুস। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন নাঈম ও রাকিবুল। ১টি পান হাসান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট