1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগের দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৫ লাখ শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল জেলা যুবদল নেতা ওয়ারেছ উদ্দিন ফারাস ওয়ারেছ আর নেই রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া ৩টি অঙ্গ একসাথে শেষ হয়ে যাচ্ছে না তো? সকালে যা খাচ্ছেন,একটু মিলিয়ে নিন! রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংকের অবৈধ ৭ কর্মকর্তা ও কর্মচারী বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ কুয়েত ও বাহরাইনে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালালো ইরান আজ থেকে চালু ভারতের পর্যটন ভিসা, যেভাবে করবেন আবেদন একচেটিয়া আধিপত্যে জয় নিয়ে গ্রুপপর্ব শেষ করল আর্জেন্টিনা মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল

ধুনটে রাস্তার বেহাল দশা, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে শিশু শিক্ষার্থীরা

  • প্রকাশিত: শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৪৬৮ বার পড়া হয়েছে

ধুনট প্রতিনিধি:
বগুড়ার ধুনট উপজেলার পার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের রাস্তার বেহাল দশায় দুর্ভোগে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা। দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না হওয়ায় বর্ষা মৌসুমে তা আরও কর্দমাক্ত হয়ে পড়ে, ফলে পায়ে হেঁটে বিদ্যালয়ে পৌঁছানো কঠিন হয়ে পড়ে শিক্ষার্থীদের জন্য।

স্থানীয় অভিভাবক ও শিক্ষকরা জানান, ভাঙা ও কাঁচা রাস্তায় প্রতিদিন হেঁটে বিদ্যালয়ে পৌঁছাতে গিয়ে শিশুরা প্রায়ই পড়ে গিয়ে আহত হয়। অনেকে ভয়ে বিদ্যালয়ে যাওয়া কমিয়ে দিয়েছে। এতে পাঠদান কার্যক্রমও ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের একজন শিক্ষক বলেন, “আমরা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চেষ্টা করি, কিন্তু এই রাস্তা আমাদের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। বর্ষা আসলেই দুর্ভোগ আরও বাড়ে।”

স্থানীয় বাসিন্দা হাফেজ আব্দুল হালিম বলেন,বর্তমানে ধানের বাজার যদি ১৫০০ টাকা মণ হয় তবে আমাদের গ্রামে ধানের দাম ১৩০০ টাকা মণ । তবুও সাইধে দিতে হয় বেপারীদেরকে।মানসিকভাবে আমাদের গ্রামের মানুষ খুবই কষ্টে আছে। রাস্তা পাকাকরন হলে গ্রামের মানুষের এই কস্ট লাঘব হত।

সুজন সরকার জানান, “আমাদের গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ফলে জরুরি চিকিৎসার প্রয়োজনে অসুস্থ রোগীদের শহরে নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। অনেক সময় রোগীরা সময়মতো চিকিৎসা না পেয়ে প্রাণ হারান। এই রাস্তাটি দ্রুত সংস্কার করা এখন সময়ের দাবি।”

পার লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ের প্রধান সড়ক জরাজীর্ণ অবস্থা হওয়ার কারণে আমরা শিক্ষার্থীরা প্রায় সময়ই কাদাপানিতে পিছলে পড়ে যাই। এতে হাত-পায়ে ব্যথা পায় যার কারনে স্কুলে নিয়মিত হতে পারছি না। রাস্তাটি দ্রুত পাকা করে দেয়া হলে আমরা সবাই নিয়মিত হতে পারবো।

স্থানীয়রা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে সমস্যার দ্রুত সমাধান সম্ভব।

উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা রাস্তা মেরামতের দাবি জানিয়েছেন যেন কোমলমতি শিক্ষার্থীরা নির্বিঘ্নে বিদ্যালয়ে যাতায়াত করতে পারে।

Leave a Reply

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট