1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
মাদারীপুরে পুলিশ পরিচয়ে ইজিবাইক ছিনতাই চক্রের চাকুরীচ্যুত সেনা ও পুলিশ সদস্য ২ জনসহ মোট গ্রেফতার-৩ ফরিদপুরে ছাত্র শিবিরের মাদক বিরোধী সাইকেল র‍্যালি একের পর এক হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রশংসায় ভাসছেন লক্ষীছড়ি থানার এএসআই রাফিদুল ইসলাম শ্রীপুরে ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদককে পিটিয়ে আহত করতে হবে এনআইডি নবায়ন,মেয়াদ ও ফি কত? আর্জেন্টিনা-ব্রাজিলসহ নকআউটে ২৭ দল,দেখুন কবে কোন দলের খেলা দেম্বেলের হ্যাটট্রিকে উড়ে গেল হালান্ডের নরওয়ে আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস পালিত দল-মত নির্বিশেষে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে চন্ডিপুরে র‍্যালি ও আলোচনা সভা ব্যক্তিগত সফরে গিয়ে গণসংবর্ধনা পেলেন মাদারীপুর সদর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের,ছেলের ঘরে হলো না ঠাঁই রুহিয়া উপজেলায় গুপ্ত জামাত,এখন ইউনিয়ন বিএনপির নেতা চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ সিরাজগঞ্জ যমুনাচরে লাল সোনা খ্যাত মরিচের বাম্পার ফলন টেকসই উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকল্পে ২০টি তরুণ সামাজিক সংগঠন নিয়ে মাদারীপুরে কর্মশালা অনুষ্ঠিত তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার

রাজধানীতে তীব্র যানজট, ভোগান্তি চরমে

  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৯২ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

রোববার সকাল থেকেই রাজধানী ঢাকায় শুরু হয় তীব্র যানজট। একযোগে কয়েকটি বড় রাজনৈতিক সমাবেশ, এইচএসসি ও বিসিএস পরীক্ষা এবং সপ্তাহের প্রথম কর্মদিবস এই চতুর্মুখী চাপের কারণে বিপর্যস্ত হয়ে পড়ে শহরের স্বাভাবিক চলাচল। ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ, বিশেষ করে কর্মজীবী, অফিসগামী যাত্রী ও পরীক্ষার্থীরা।

সকালের দিকে কল্যাণপুর, শ্যামলী, সায়েন্সল্যাব, মৎস্যভবন, হাইকোর্ট, শাহবাগ, টিএসসি, শহীদ মিনার ও কাঁটাবন এলাকায় গাড়িগুলো চলে কচ্ছপ গতিতে। বিশেষ করে শাহবাগ মোড় কার্যত অচল হয়ে গেলে এর প্রভাব পড়ে আশপাশের অলিগলিতেও।

সকাল সাড়ে ৮টার পর থেকে যানজট আরও তীব্র আকার ধারণ করে। বাসে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। অনেকেই বাসে উঠতে না পেরে রাস্তার পাশে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন।

আসাদগেটে দাঁড়িয়ে থাকা একজন চাকরিজীবী বলেন, বাসে তো ওঠার জায়গা নেই। আর যেটা চলছে, সেটাও খুব ধীরে। অফিসে কখন পৌঁছাবো, বলা মুশকিল। কর্মদিবসে এমন বড় সমাবেশ না হলে ভালো হতো।

মালিবাগগামী এক যাত্রী জানান, বারডেমে আমার আত্মীয় ভর্তি। গাড়িতে উঠেছি অনেক কষ্টে, কিন্তু গাড়ি একদম চলছে না।

সড়কে তীব্র চাপের প্রভাব পড়ে মেট্রোরেল ব্যবস্থাতেও। ফার্মগেট, পল্লবী, মিরপুরসহ বিভিন্ন স্টেশনে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ফার্মগেট স্টেশনে টিকিটের জন্য অপেক্ষমাণ যাত্রী আসিফ আলী বলেন, রাস্তায় জ্যাম দেখে মেট্রো ধরলাম। কিন্তু এখানে এসেও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

আরেক যাত্রী জানান, আজ মেট্রোরেলের দুটি ট্রেন মিস করেছি। এত যাত্রী কখনো দেখিনি।

যানচলাচলে ডাইভারশন নির্দেশনা

ইন্টারকন্টিনেন্টাল মোড়: উত্তরমুখী যানবাহন হেয়ার রোড বা মিন্টু রোড ব্যবহার করবে। কাঁটাবন মোড়: পশ্চিম দিক থেকে আসা গাড়িগুলো নীলক্ষেত বা পলাশী হয়ে যাবে। মৎস্যভবন: যানবাহন হেয়ার রোড বা মনসুর আলী সরণি হয়ে ঘুরে চলবে। টিএসসি ও রাজু ভাস্কর্য এলাকা: শাহবাগ এড়িয়ে নীলক্ষেত বা দোয়েল চত্বর হয়ে চলাচলের পরামর্শ। শহীদ মিনার ও সোহরাওয়ার্দী উদ্যান: সংলগ্ন রাস্তাগুলো এড়িয়ে চলতে বলা হয়েছে।

আজ ঢাকায় একযোগে এইচএসসি ও বিসিএস পরীক্ষা হচ্ছে। যানজটের কারণে পরীক্ষার্থীদের যেন কোনোভাবে দেরি না হয়, সেজন্য যথেষ্ট সময় হাতে নিয়ে রওনা হওয়ার অনুরোধ জানিয়েছে প্রশাসন। অভিভাবকদেরও এই বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।

রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর সড়ক ও গণপরিবহনে দেখা যায় এক রকম স্থবিরতা। যেখানে যান চলছে, সেখানে গতি ছিল অত্যন্ত ধীর। ব্যস্ত নগর জীবনে এ ধরনের যানজট শুধু মানুষের কর্মঘণ্টাই নষ্ট করছে না, বাড়াচ্ছে মানসিক চাপও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট