1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

তালতলীতে রাখাইন সম্প্রদায়ের জমি দখলের চেষ্টা ও চাঁদাবাজি মামলায় ৪ জন কারাগারে

  • প্রকাশিত: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

তালতলী(বরগুনা)প্রতিনিধিঃ

বরগুনায় তালতলী উপজেলার ঠাকুরপাড়া এলাকার সংখ্যালঘু রাখাইন পরিবারের কাছে চাঁদা দাবি ও রাতের আঁধারে ঘর তুলে জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় বাসিন্দা ইউনুছ হাওলাদার গং এর বিরুদ্ধে । এ ঘটনায় সম্প্রতি ভুক্তভোগী চান চান রাখাইন বাদী হয়ে বরগুনার দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে তালতলী থানাকে এজাহার হিসেবে গন্য করার নির্দেশ দেন।

আসামিরা হলেন- একই এলাকার ইউনুছ হাওলাদার (৫৭), মহিউদ্দিন মাসুদ (৫২), আয়নাল মুসুল্লী (৫৫) ও আনোয়ার হোসেন (৫২)। এছাড়াও অজ্ঞাতনামা ১০-১২ জন।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা গত ০৬ জুলাই সকালে বাদী চান চান রাখাইনের কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকার করলে চান চান রাখাইনের পৈত্রিক সম্পত্তি চরপাড়া মৌজা জেএল নং -৪০ এসএ খতিয়ান নং ০৮ এর জমি দখলের জন্য রাতের আঁধারে ঘর তুলে। আসামিরা চাঁদাবাজি ও ভূমি দস্যু জাল-জালিয়াতির মামলা জি,আর ২৭৩/১৩ (তাল) এবং সি,আর ১৫০/১৪ (তাল) নং মামলায় জেল হাজত খাটিয়াছে এবং আমার ক্ষতি সাধন করার জন্য পায়তারা খুজিতে থাকে বলে মামলায় উল্লেখ করা হয়। এ মামলায় আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে বিচারক তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। আসামিরা কারাগারে থাকায় তাদের পরিবারের সাথে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।

ভুক্তভোগী রাখাইন চান চান বলেন, আমরা সংখ্যালঘু হওয়ায় আমাদের জমিজমা দখলের চেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে পুলিশ ও প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট