1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

পলাশবাড়িতে করাত কাশেম’ খ্যাত মওদুদ আহমেদ চাঁদাবাজির অভিযোগে আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ২৭৪ বার পড়া হয়েছে

ক্রাইম রিপোর্টারঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ‘করাত কাশেম’ নামে পরিচিত বিতর্কিত ফেসবুক আইডি ব্যবহারকারী মওদুদ আহমেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়েরের পর তাকে আটক করা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি, ২০২৫) রাতে পলাশবাড়ী পৌরসভার জামালপুর গ্রামের বাসিন্দা রুবেল মিয়া বাদী হয়ে এই মামলা (মামলা নং-৩২) দায়ের করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, মওদুদ আহমেদ ‘Mitu Islam’ নামের একটি ফেক আইডি থেকে রুবেল মিয়ার কাছে বিভিন্ন সময় ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দিলে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

প্রাণনাশের হুমকি থেকে বাঁচতে রুবেল দুটি মোবাইল নম্বরে (০১৭১৭৯৩৫৩১৮ ও ০১৬০৭৩০০৫০৮) দুই দফায় ১০ হাজার টাকা প্রদান করেন। এজাহারে আরও বলা হয়েছে, এই টাকা পাওয়ার পরেও মওদুদ আহমেদ অবশিষ্ট ১ লক্ষ ৯০ হাজার টাকা বারবার দাবি করে আসছিলেন।

এরই ধারাবাহিকতায়, সোমবার মওদুদ পলাশবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এসে রুবেল মিয়ার কাছে বাকি টাকা দাবি করেন। রুবেল টাকা দিতে অস্বীকৃতি জানালে মওদুদ তার সাথে দুর্ব্যবহার এবং প্রাণনাশের হুমকি দেন।
এসময় আশেপাশে থাকা লোকজন চাঁদাবাজ ‘করাত কাশেম’ ওরফে মওদুদকে আটক করার চেষ্টা করলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। তখন উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়। বর্তমানে মওদুদ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে মওদুদ আহমেদ কমপক্ষে ১২টি ফেসবুক আইডি ব্যবহার করে সমাজের গণ্যমান্য ব্যক্তিদের ব্ল্যাকমেইল করার উদ্দেশ্যে বিভিন্ন মানহানিকর ছবি, লেখা ও ভিডিও পোস্ট করে চাঁদাবাজি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টো মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। মওদুদ আহমেদ পলাশবাড়ী উপজেলার ১ নং কিশোরগাড়ী ইউনিয়নের আসমতপুর গ্রামের জয়নাল মৌলভীর পুত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট