1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

মেসির জোড়া গোলে ম্যাচে ফিরল মিয়ামি

  • প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫
  • ১৭৬ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) আগের ম্যাচে এফসি সিনসিনাটির কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল ইন্টার মিয়ামি। তবে পরের ম্যাচেই লিওনেল ম্যাসির জোড়া গোল বড় ব্যবধানে নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে জিতেছে ইন্টার মিয়ামি।

নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৫-১ ব্যবধানের বড় জয়ে ফের ছন্দে ফিরেছে লিওনেল মেসিদের ক্লাব। এই ম্যাচেও জোড়া গোল করেছেন মেসি। সঙ্গে দুটি অ্যাসিস্টও আছে আর্জেন্টাইন সুপারস্টারের। এ নিয়ে সর্বশেষ ৭ ম্যাচের ৬টিতেই একাধিক গোল করলেন আটবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

অন্যদিকে নিউ ইয়র্ক ঘরের মাঠে টানা জয়ের সুযোগ হারালো এবং চলতি মৌসুমেই দ্বিতীয়বার মিয়ামির কাছে হেরে বসলো।

এদিন ম্যাচের শুরুতেই মিয়ামির সমর্থকদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছিল নিউ ইয়র্ক। ম্যাচের ১৫ মিনিটে গোল করে লিড নিয়েছিল তারা। তখন মিয়ামির সমর্থকরা ভেবেছিলেন, হয়তো কোনো অঘটন ঘটতে যাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত অনিশ্চয়তাকে তাড়িয়ে দিয়ে বড় জয়ই তুলে নিয়েছে মিয়ামি।

২৪ মিনিটে মেসির একটি দুর্দান্ত ক্রস থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান জর্দি আলবা। এটি স্প্যানিশ তারকার মৌসুমের প্রথম গোল।

এরপর ২৭ মিনিটে মিয়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়। লুইস সুয়ারেজ বল বাড়ান মেসির দিকে। মেসি তা দ্রুত পাঠিয়ে দেন আলবার দিকে, আর আলবা সেটি পাস দেন সেগোভিয়াকে, যিনি সহজেই বল জালে পাঠান।

এরপর ৬০ ও ৭৫ মিনিটে দুটি গোল করেন মেসি এবং বড় ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এই দুই গোলের মাধ্যমে এমএলএসে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়ায় ১৮টিতে। আর মোট ২৭টি গোলের সঙ্গে সরাসরি জড়িত হন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট