1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

তিন টি-টোয়েন্টি খেলতে ঢাকায় পাকিস্তান দল

  • প্রকাশিত: বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৪১ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে আজ সকালে ঢাকায় পৌঁছেছে পাকিস্তান দলের একাংশ। আজ বুধবার (১৬ জুলাই) সকাল ৮টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন তারা। দলের বাকি অংশ ঢাকায় পা রাখবে বিকেল পাঁচটায়।

সংক্ষিপ্ত এ সফরে অপেক্ষাকৃত তরুণ দল নিয়ে আসছেন সালমান আগা। সিরিজের প্রথম ম্যাচ ২০ জুলাই। বাকি দুই ম্যাচ ২২ ও ২৪ জুলাই। ম্যাচগুলো হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। আইসিসি এফটিপির বাইরে দুই দেশের বোর্ডের সমঝোতায় আয়োজন করা হয়েছে এ সিরিজ।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালে দুই বোর্ডের সিদ্ধান্তে ঠিক হয় টি২০ ম্যাচ খেলতে আসবে পাকিস্তান। আগস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার আগে এ সিরিজকে পাকিস্তান দল প্রস্তুতি হিসেবে নিয়েছে। যেখানে আগের সিরিজের পাঁচ ক্রিকেটারের বদলে স্কোয়াডে জায়গা পেয়েছেন আহমেদ দানিয়াল, সালমান মির্জা, সুফিয়ান মুকিম, হাসান নেওয়াজ ও আব্বাস আফ্রিদি। পাকিস্তান দল আজ ঢাকায় চলে এলেও বাংলাদেশ দেশে ফিরবে আগামীকাল। আজ কলম্বোতে তৃতীয় টি২০ ম্যাচ রয়েছে লিটনদের।

বাংলাদেশে আসার আগে সোমবার করাচির ন্যাশনাল ব্যাংক স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে এই সিরিজ নিয়ে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা। পাকিস্তান অধিনায়ক বলেন, ‘আমরা বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছি না। করাচিতে আমাদের অনুশীলন ক্যাম্প খুবই মনোযোগী ও পরিপূর্ণ ছিল। আমরা দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করেছি এবং এমন পরিবেশে অনুশীলন করেছি যা বাংলাদেশে খেলার সময় প্রত্যাশা করছি।’

বর্তমানে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে নেই বাবর আজম, রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের পরিকল্পনায় তিন তারকা ক্রিকেটার আছেন বলে জানান সালমান আগা। তিনি বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় প্রয়োজন যারা যেকোনো সময় কাউকে রিপ্লেস করতে পারে, তাই আমরা বেঞ্চ শক্তিশালী করে গড়ে তুলছি। ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে আমরা ২৫ জন খেলোয়াড়ের একটি পুল চূড়ান্ত করেছি এবং ওই ২৫ জনকেই টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলতে দেখা যাবে। শাহিন শাহ আফ্রিদি, বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান হলেন সিনিয়র খেলোয়াড় এবং তারা এই পুলের অন্তর্ভুক্ত।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট