1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সুনাম ও উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে মরিয়া একটি চক্র প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে সরাতে গভীর ষড়যন্ত্রের জাল

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরা প্রতিনিধি :

সাতক্ষীরা সদরের স্মার্ট বিদ্যালয় ডি.বি ইউনাইটেড হাইস্কুলের সুনাম ও উন্নয়ন বাঁধাগ্রস্থ করতে না পেরে প্রধান শিক্ষককে বিদ্যালয় থেকে সরাতে তার বিরুদ্ধে হিংসাত্বকভাবে গভীর ষড়যন্ত্রের জাল পেতেছে একটি কুচক্রী মহল। ইতিপূর্বে ঐ বিদ্যালয়ের অবৈধ সুবিধা না পাওয়া কিছু বিপদগামী শিক্ষককে দিয়ে বিদ্যালয়ের অর্থঅত্মসাৎসহ বিভিন্ন অভিযোগ এনে স্মার্ট বিদ্যালয় তৈরীর কারিগর মানবিক প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান মুকুল’র বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছে। সেই অভিযোগটি তদন্তাধীন রয়েছে। আগামী ২০ জুলাই অভিযোগটির তদন্ত প্রতিবেদন দাখিল করবেন বলে জানিয়েছেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল। ইতিমধ্যে তদন্তটি ভিন্ন খ্যাতে প্রবাহিত করতে ষড়যন্ত্রকারীরা বিদ্যালয়ের কিছু শিক্ষক, বহিরাগত ও বিদ্যালয়ের গুটি কয়েক শিক্ষার্থীকে নিয়ে বিদ্যালয়ের সামনের সড়কে মানববন্ধন ও বিদ্যালয়ের ভিতরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্লোগান দেয়। যা বিদ্যালয়ের সুনাম ও শিক্ষার পরিবেশ বিনষ্ট করার শামিল। এবিষয়ে ডি.বি ইউনাইটেড হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, আমার অপরাধ বিদ্যালয়ের কয়েক জন শিক্ষক মাঝে মাঝে একটু দেরীতে বিদ্যালয়ে আসলে তাদেরকে কোন কিছু বলা যাবেনা বা বকাবকি করা যাবেনা এবং বিদ্যালয় ফান্ডের টাকা বিদ্যালয়ের উন্নয়নে ব্যয় করি সেটাও করা যাবেনা। ঐ টাকা তাদের মাঝে ভাগ করে দিতে হবে। তিনি আরো বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্তাধীন রয়েছে। তদন্তে যদি আমি দোষী প্রমাণিত হই তাহলে আমার যা শাস্তি হবে আমি তা মাথা পেতে নেবো। কিন্তু তার আগেই উক্ত তদন্ত প্রভাবিত করতে শিক্ষার্থীদের নিয়ে ক্লাস বর্জন, আমার বিরুদ্ধে কুরুচিপুর্ন মিথ্যা ও বানোয়াট বক্তব্য ও স্লোগান দিচ্ছে। যেটা মোটেও সমুচীন নয়।
এবিষয়ে জেলা শিক্ষা অফিসার মাও. আবুল খায়ের বলেন, পরিস্থিতি স্বাভাবিক করতে প্রধান শিক্ষককে সাত দিনের ছুটি নিতে বলেছি এবং এই সাত দিন সহকারি প্রধান শিক্ষক কঙ্কন কুমার দাশকে বিদ্যালয়ের দায়িত্ব দিতে বলা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা বলেন, মুকুল স্যার এই বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসাবে যোগদানের পর থেকে তার ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়ে বহুতল ভবন, উন্নত শিক্ষার পরিবেশসহ এই বিদ্যালয়ে নানামুখী উন্নয়ন সাধিত হয়েছে। যা বিগত সময়ে হয়নি। বিদ্যালয়ের সুনাম নষ্ট, শিক্ষাঙ্গণকে অস্থিতিশীল করা ও শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য জেলা শিক্ষা অফিসসহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে বিদ্যালয়ের অভিভাবক ও সচেতন মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট