1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

আজীবন সৌদিতে থাকতে চান রোনালদো

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

 ক্রীড়া ডেস্ক:

সৌদি ক্লাব আল নাসরের সঙ্গে চুক্তি করার পর রোনালদো লম্বা সাক্ষাৎকার দিয়েছেন। ক্লাবের ইউটিউবে প্রকাশিত সেই ভিডিওতে নিজের পরিকল্পনা শুনিয়েছেন, বলেছেন আশা এবং ট্রফি জয়ের স্বপ্নের কথা। একই সঙ্গে সৌদি না ছাড়ার কথাও বলেছেন।

সৌদি আরবকে শান্তির দেশ হিসেবে বর্ণনা করে রোনালদো বলেন, ‘এটি এমন একটি দেশ, যেখানে আমি ও আমার পরিবার নিজেদের বাড়ির মতো অনুভব করি। সিআর সেভেন যোগ করেন, ‘আমার পরিবার সবসময় আমার সিদ্ধান্তের পাশে থাকে, সম্মান করে। আমরা সৌদি আরবে খুবই সুখে আছি। মানুষ আমাদের অনেক ভালোবাসা ও আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেছে। এ কারণেই আমরা আমাদের জীবন এখানেই কাটাতে চাই।

গত ২৫ জুন পর্তুগিজ সুপারস্টারের সঙ্গে দুই বছর চুক্তি করে আল নাসর। ৪২ বছর বয়সেও তাকে দেখা যাবে সৌদি প্রো লিগে। তবে প্রস্তাব নাকি এসেছিল, রোনালদো সেটি ফিরিয়ে দিয়েছেন, ‘ক্লাব বিশ্বকাপ খেলার জন্য কয়েকটা ক্লাব থেকে প্রস্তাব দেয়া হয়েছিল, কিন্তু সাড়া দেইনি। আমার বিশ্রাম প্রয়োজন, কঠোর অনুশীলন দরকার। এই মৌসুম শেষেই ফিফা বিশ্বকাপ রয়েছে। লম্বা একটা মৌসুম। নিজেকে প্রস্তুত রাখতে চাই।’

পর্তুগালের হয়ে কদিন আগে নেশন্স লিগ জেতা কিংবদন্তির চোখ যে ২০২৬ ফিফা বিশ্বকাপে, তা তার কথাতেই নিশ্চিত। চল্লিশ ছাড়িয়ে যাওয়া তারকা আছেন ভালো ছন্দেও। গোল করছেন, দলকে জেতাচ্ছেন। নিজের স্বপ্নটাও বড় রাখছেন। ভিডিও বার্তায় রোনালদো বলেন, ‘শুধু আল-নাসর নয়, জাতীয় দলের জন্যও প্রস্তুত হতে চাই।’

আল-নাসরে যোগ দেওয়ার পর রোনালদো বলেছিলেন, পুরোনো স্বপ্ন নতুন মোড়কে দেখছেন। এখন পর্যন্ত সৌদিতে তেমন কিছু জিততে পারেননি রোনালদো। সেই আক্ষেপও ঘোচাতে চান নতুন টার্মে, ‘সবশেষ মৌসুমের পারফরম্যান্সে মোটেও খুশি নই। তবে, অতীত ভুলে যেতে চাই। এই ক্লাব এবং ভক্তদের ওপর আস্থা রাখতে চাই। এবারের মৌসুম আমাদের জন্য সেরা হবে। এখনও বিশ্বাস করি, সৌদি আরবে আমি চ্যাম্পিয়ন হব। সেই জন্য এখানে থাকছি।’

আল নাসরের হয়ে ইতোমধ্যে আড়াই বছর খেলেও ফেলেছেন পর্তুগালের এই মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০৫ ম্যাচে পেয়েছেন ৯৩বার জালের দেখা। ম্যাচ খেলে ক্লাবটির হয়ে ৯৩ গোল করেছেন তিনি। তবে এখন পর্যন্ত লিগ শিরোপা অধরা আছে সিআর সেভেনের।

নতুন চুক্তির আওতায় পর্তুগিজ তারকা বছরে ১৮৮ মিলিয়ন ইউরো আয় করবেন। গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোনালদোর দৈনিক বেতন হবে প্রায় ১৩ কোটি টাকা। তবে এবার নতুন শুরুতে বড় প্রতিশ্রুতি দিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি। সৌদি লিগে আল নাসরকে সেরা ক্লাব বানাতে চান রোনালদো, জেতাতে চান লিগসহ আরও অনেক ট্রফি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট