1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে মিল্ক-মুড়ি-ম্যাংগো মেলা

  • প্রকাশিত: রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

ভ্রাম্রমান প্রতিনিধি:

গাইবান্ধার পলাশবাড়ীতে হোপ ইন্টারন্যাশনাল স্কুলে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী এক আয়োজন মিল্ক-মুড়ি-ম্যাংগো মেলা।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো পরিবেশ। শিশুরা ঘরে তৈরি দুধ, মুড়ি ও বিভিন্ন জাতের পাকা আম নিয়ে আসে মেলায়। পরে সবাই মিলে মিলেমিশে খায় দুধ-মুড়ি-আম, কেউ কেউ তা তৈরি করে পরিবেশন করে বন্ধুদেরও। মেলায় শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো। কেউ গাইছে গান, কেউ আবৃত্তি করছে কবিতা, আবার কেউ নিজ হাতে বানানো খাবার নিয়ে দাঁড়িয়েছে স্টলে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারাও মেলায় অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য রাখেন প্রধান অতিথি পলাশবাড়ী উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফারুক হোসেন, স্কুলের পরিচালক মতিয়ার রহমান লাভলু, স্কুলের অধ্যক্ষ জামিউল ইসলাম জাহিদ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “শিশুদের শুধু পাঠ্যপুস্তকের মাঝে আটকে রাখা যাবে না। তাদের সংস্কৃতি, ঐতিহ্য ও পুষ্টি সম্পর্কে সচেতন করতে এমন মেলার আয়োজন করা হয়েছে।” তিনি আরও জানান, “এই মেলার মাধ্যমে শিশুদের মধ্যে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শিকড়ের সঙ্গে সংযোগ এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে ওঠে।” মেলায় অংশ নেওয়া এক শিক্ষার্থী জানায়, “এমন মেলায় প্রথম এসেছি। দুধ-মুড়ি-আম খেতে খুব ভালো লেগেছে। গান করেছি, কবিতা পড়েছি। অনেক ভালো লাগছে।”

এমন ব্যতিক্রমী উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রাও। তারা বলেন, শহুরে জীবনের ব্যস্ততার ভিড়ে এ ধরনের আয়োজন শিশুদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট