1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

বান্দরবানে ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে এক যুবক নিখোঁজ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ২১৮ বার পড়া হয়েছে

বিজয় ত্রিপুরা,বান্দরবান প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত জনপ্রিয় পর্যটন স্পট ফাত্রাঝিরি ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে গিয়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) বেলা ৪টায় ঘুমধুম ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফাত্রাঝিরি ঝর্ণায় দুর্ঘটনা ঘটে। নিখোঁজ যুবকের নাম হাফেজ মেহরাব হোসাইন (১৮)। তিনি কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, মরিচ্যা বাজার এলাকার বাসিন্দা মনজুর আলমের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মেহরাবের সঙ্গে ১৮ জনের এক বন্ধুবান্ধবের দল ফাত্রাঝিরি ঝর্ণা দেখতে গিয়েছিল। ঝর্ণা দেখা শেষে ফেরার পথে হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে পাহাড়ি ঢল নেমে আসে এবং খালের পানির স্তর দ্রুত বেড়ে যায়।

ফেরার সময় একটি বাঁশের ডাল ভেঙে গেলে মেহরাব পানিতে পড়ে যান এবং প্রবল স্রোতে মুহূর্তেই ভেসে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ মেলেনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে দৈনিক আলোকিত নিউজ কে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী উখিয়া উপজেলা এলাকার মেহরাব হোসাইন নামে এক যুবক ফাত্রাঝিরি ঝর্ণা থেকে ফেরার পথে বিকেল ৪টার দিকে পানির স্রোতে ভেসে যান। এখন পর্যন্ত তাকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট