1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় লক্ষ লক্ষ মানুষ নদী ভাঙ্গনের হুমকিতে

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

কোম্পানীগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালী -৫ আসনের(কোম্পানীগঞ্জ-কবিরহাট উপজেলা) জামায়াতের মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন, কোম্পানীগঞ্জের নদী ভাঙ্গন রোধে স্থায়ী ক্রস ড্যাম নির্মাণ,চরএলাহী স্লুইসগেট চালু, দু’কিলো মিটার ব্লক দিয়ে বেড়ি বাঁধ নির্মাণ,ভাঙ্গন কবলিত মানুষদের গৃহায়ণ-পূনর্বাসনের দাবি জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে।
তিনি মঙ্গলবার দুপুরে উপজেলার চরএলাহী ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে চরএলাহী ঘাট সংলগ্ন মসজিদ চত্বরে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন এবং এসব দাবি জানান।

অধ্যক্ষ মোঃ বেলায়েত হোসেন বলেন,গত বছর বন্যায় মুছাপুর রেগুলেটর ভেঙে যাওয়ার কারণে এখানে মানবিক বিপর্যয় সৃষ্টি হওয়ায় জামায়াত ইসলামী অতীতের মত গণদাবি নিয়ে কর্মসূচি দিয়েছে। ইতোপূর্বে এসব দাবি নিয়ে জামায়াত ইসলামী মানববন্ধন,সভা- সমাবেশ করে দাবি জানান ।তারই প্রেক্ষিতে এখানে সরকারের দুজন উপদেষ্টা ও পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব পরিদর্শনে আসেন । তারপর ভাঙ্গন রোধে ব্লক ফেলার নির্দেশনা দেন।এতে জনগণ সাময়িক উপকৃত হবে , তবে এটা স্থায়ী সমাধান নয়।চরএলাহী,চরফকিরা,মুছাপুর, চরহাজারী ও চরপার্বতী ইউনিয়নে গত ৩০-৩২ বছর যাবত নদী ভাঙ্গনে মানুষ নি:স্ব হচ্ছে। প্রায় বিশ থেকে পঁচিশ হাজার একর কৃষি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে । ১০ হাজার পরিবার বসত বাড়ি হারিয়ে গৃহহীন হয়েছে। প্রায় ১০-১২ কিলোমিটার এলাকাজুড়ে নদী গর্ভে বিলীন গেছে।

জামায়াতে ইসলামীর নেতা বলেন,উপরে উল্লিখিত দাবিগুলো এঅঞ্চলের মানুষের প্রাণের দাবি হলেও ক্রস ড্যাম নির্মানের অর্ডার দিলেও কাদের ঈঙ্গিতে ও ইন্ধনে ক্রস ড্যাম নির্মাণ আরম্ভ হচ্ছে না,চরএলাহীতে নির্মিত স্লুইস গেট অনেক আগে নির্মিত হলেও কোন কুচক্রিমহলের অদৃশ্য নির্দেশে স্লুইসগেট চালু করা হচ্ছে না,তা অন্তর্বর্তী সরকারের কাছে জনগণ জানতে চায়।
তিনি আরও বলেন, অবৈধ বালু উত্তোলন -ব্যাবসার কারণে এই মুছাপুরের রেগুলেটর ভেঙে গেছে। এখনো অবৈধ বালু উত্তোলন করায় লক্ষ লক্ষ মানুষ নদী ভাঙ্গনের হুমকিতে রয়েছে। বৈধ বালু ব্যাবসাতে আমাদের আপত্তি নেই,কিন্তু অবৈধ ভাবে বালু উত্তোলন-ব্যাবসা জনস্বার্থে বন্ধ করতে হবে।
চরএলাহী ইউনিয়নের জামায়াতের আমীর আইয়ুব আলীর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ,বসুরহাট পৌরসভা জামায়াতে ইসলামীর

আমীর মাওলানা মোশাররফ হোসাইন,উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমান,চরপার্বতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ হানিফ আনসারীসহ
উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আরো নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট