1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

মিঠাপুকুরে জমজমাট কোরবানির পশুর হাট,বড় গরুর তুলনায় চাহিদা ছোট ও মাঝারী গরুর

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১৯৪ বার পড়া হয়েছে

রংপুর থেকে মাহিদুল ইসলাম আউলিয়াঃ

এবার রংপুরের মিঠাপুকুরে আসন্ন ঈদুল আযহাতে কোরবানির পশুর চাহিদা দ্বিগুণ বেড়েছে। চাহিদার তুলনায় প্রায় ২৩৫৫৫ টি কোরবানির পশু উদ্বৃত্ব রয়েছে।প্রাণিসম্পদ অফিসের তথ্যমতে উপজেলার ১৭ টি ইউনিয়নে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পালিত কোরবানির পশুর সংখ্যা মোট ৮৬৬৪১ টি। এর মধ্যে ষাঁড়, বলদ গাভী আছে ৩০৬১১ টি, ছাগল আছে ৫২৮১৪ টি ও ভেড়া সহ অন্যান্য পশুর সংখ্যা প্রায় ৩২১৬ টি। এসব কোরবানির পশুগুলো সব বিক্রি হলে প্রায় ৮শ’ কোটি টাকার মতো হবে। এমনটাই আশা করছেন উপজেলা প্রাণিসম্পদ অফিস।অত্র উপজেলায় আসন্ন কোরবানি উপলক্ষে মোট পশুর চাহিদা রয়েছে এবার ৬৩০৮৬ টি। উদ্বৃত্ব আছে এখানে আরোও ২৩৫৫৫ টি। উপজেলার সরকারী ভাবে ঘোষণা কৃত হাট-বাজার গুলো ছাড়াও এসব কোরবানির পশু অনেক মৌসুমী হাট-বাজারগুলোতেও বিক্রি হচ্ছে বলে জানান উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো: আলতাব হোসেন।এসব পশুর নির্ধারিত বিক্রয়ের স্থান গুলো ধরা হয়েছে,শঠিবাড়ীর হাট,শুকুরের হাট,পদাগঞ্জ হাট,বালার হাট,জায়গীর হাট,মির্জাপুর হাট, চিলাখাল বাবুর হাট সহ একাধিক হাট বাজারে। স্থানীয়দের চাহিদা মিটিয়ে এসব উদবিত্ত পশু বিক্রি হচ্ছে ,পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ীর হাট,খালাশপীর হাট,বড় দরগাহ,কাদিরাবাদ হাট,পীরের হাট,ধাপের হাট,মাদারগঞ্জ হাট ও চতরার হাটে। এছাড়া রংপুর সদরের লালবাগের হাট, তারাগঞ্জ, বদরগঞ্জ ছাড়াও আর বিক্রি হচ্ছে দিনাজপুর জেলার আফতাবগঞ্জের হাট,নবাবগঞ্জ,বিরামপুর,দাউদপুর,রাণীগঞ্জ,ঘোড়াঘাট,আমবাড়ী হাট,ফুলবাড়ী ও পার্বতীপুরে।

স্থানীয় গরু ব্যাবসায়ী রুজু মিয়া ও আবু তালেব সহ একাধিক জন বলেন, আমাদের এখানকার প্রাকৃতিক উপায়ে পালিত কোরবানির পশু গুলোর চাহিদা বাইরের অঞ্চলগুলোতে প্রচুর । এসব পশু নিয়ে যে হাটেই যাবেন সেখানেই ব্যাবসা করে আরাম পাবেন। সলিড পশুর প্রতি ক্রেতার চাহিদা সর্বোচ্চ বেশী থাকে। তাই লস নেই। সবুজ মিয়া,গোলাম মওলা ও ছাইদুল ইসলাম সহ একাধিক মাঝারী খামারীরা জানান,গো-খাদ্যের দাম বাড়তি হলেও এবার কোরবানির পশু বিক্রয়ের ক্ষেত্রে তেমন একটা খারাপ প্রভাব পড়ছেনা। তবে এবার প্রথম থেকেই যেভাবে পশু ব্যাবসায়ী ও ক্রেতারা দাম হাঁক করে পশু কিনছেন তাতে করে বাজার অন্যেবারের চেয়ে বেশ উঠতির দিকে মনে হচ্ছে। তাছাও আর একটা ক্ষতির দিকও আশঙ্কা করা যাচ্ছে যে আগের বারের তুলনায় এবার বড় গরুর চাহিদা কম। মানুষ বেশী ঝুকছেন ছোট ও মাঝারী গরুর প্রতি। তাই অনেক খামারী ও ব্যাবসায়ীরা বড় গরু নিয়ে খানিকটা চিন্তার মধ্যে আছেন।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো: আলতাব হোসেন আরো বলেন, প্রতিটি হাটে হাটে ভেটেরিনারি মেডিকেল টিম থাকছেন। সুস্থ গরু বিক্রয়ে তারা সার্বক্ষণিক কাজ করছে। এ ছাড়াও আমাদের টিম আগে থেকেই কৃষকের বাড়ি বাড়ি গিয়ে উঠান বৈঠক করে মোটাতাজাকরনের স্টেরয়েড ব্যবহারের কুফল,পশু পালন, লাম্পি স্কিন ডিজিজ নিয়ে আলোচনা করে ব্যাপক সাফল্য অর্জন করেছেন । আজকেও আমরা একটি কোরবানীর পশু হাটে(জাইগীর হাট) এসেছি। সাথে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) জনাব মো: মুলতামিস বিল্লাহ মহোদয়, থানার ভারপ্রাপ্ত ওসি মহোদয় ও সাথে এসেছেন। আমরা সার্বক্ষণিক ভাবে বাজার মনিটরিং করছি। কুরবানির গরু নির্বিঘ্নে বিক্রি করার ক্ষেত্রে এখানে যাবতীয় সহোযোগিতা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট