1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
মির্জাপুরে যুবলীগ নেতার আদালতে আত্মসমর্পণ ডিএনসির অভিযানে চোলাইমদ,গাঁজা ও ইয়াবাসহ গ্রেফতার-৩ সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু,আহত-১ ভোট গণনার মধ্যেই মমতার ‘জরুরি বার্তা’ সৌদি আরব পৌঁছেছেন সাড়ে ৪৫ হাজার বাংলাদেশি হজযাত্রী ঘোড়াঘাটে গরু চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার সাত নদীর পানি বিপৎসীমার ওপরে, বন্যার শঙ্কা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার আলোচনা সভা ও মানবন্ধন অনুষ্ঠিত ঘোড়াঘাটে ৫ মাদকসেবী গ্রেফতার সখীপুরে ঘর থেকে রডমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভাঙ্গুড়ায় ‘ব্র্যাক ডেইরির উদ্যোগে’ আদর্শ দুগ্ধ খামার ব্যবস্থাপনা ও আধুনিক প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত স্যান্ডেলের সোলের ভেতর ইয়াবা পাচার! মিত্রদের কাছে ৮.৬ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র তৃণমূল থেকে খেলোয়াড় তৈরির উদ্যোগ, যাত্রা শুরু ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ আমতলীর কৃতিসন্তান নারী পুলিশ সদস্যর লাশ উদ্ধার ঘোড়াঘাটে পলিশেডে উৎপাদিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন,সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডিএনসির অভিযানে টাপেন্টাডলসহ একজন গ্রেফতার মিঠাপুকুরের ভেলুয়ার বিল পাড়ের কৃষকদের ধান বিক্রির টাকায় এবার আর ঈদ হবেনা নগরকান্দায় বিধবাকে কু-প্রস্তাব,ঘরে ঢুকে হামলার অভিযোগ নিরাপত্তাহীনতায় ভুগছেন দুই সন্তানের মা রংপুর অঞ্চলে আম কাঁঠালের ব্যাপক ফলন

পঞ্চগড়ের বোদায় গরুর হাটে অতিরিক্ত টোল আদায়, জরিমানা ৫০ হাজার

  • প্রকাশিত: শনিবার, ৩১ মে, ২০২৫
  • ১৭৯ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদা উপজেলার নগরকুমারী গরুর হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ শনিবার (৩১ মে) বিকালে বোদা নগরকুমারী হাটে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতে জরিমানা করে তা আদায় করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস এ ফুয়াদ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ, বোদা থানার ওসি আজিম উদ্দীন সহ বাংলাদেশ সেনাবাহিনীর দুইটি টহল ও পুলিশের একটি দল।

জানা যায়, বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদের নেতৃত্বে দুইটি টহল দল গরুহাটিতে অভিযান চালালে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে অভিযোগ উঠে আসে। এরই প্রেক্ষিতে সেনাবাহিনী ও প্রশাসন ব্যবস্থা গ্রহন করে এবং অতিরিক্ত আদায়কৃত অর্থ ফেরত প্রদানে ইজারাদারকে নির্দেশ প্রদান করেন এবং আগামীতে অতিরিক্ত অর্থ আদায় থেকে ইজারাদারকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেন।

এসময় গরু ক্রেতা ও বিক্রেতারা জানান, আমাদের কাছ থেকে অতিরিক্ত ২০০ টাকা করে গরু প্রতি টোল নিচ্ছিল। সেনাবাহিনী অভিযান পরিচালনা করলে অতিরিক্ত টাকা আদায় বন্ধ হয়। এটি একটি সময়োপযোগী পদক্ষেপ, যাতে করে অবৈধ টোল আদায় বন্ধ হবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট