1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম
রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে বৈষম্যহীন প্রেসক্লাব গড়ার অঙ্গীকার সাংবাদিকদের

  • প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন প্রেসক্লাব গঠন করতে পঞ্চগড়ে পেশাদার সাংবাদিকরা ঐক্যবদ্ধ হওয়ার অঙ্গীকার করেছেন। সেইসঙ্গে পঞ্চগড় প্রেসক্লাবের অবকাঠামোসহ গঠনতন্ত্র সংস্কার করে একটি আধুনিক প্রেসক্লাব গঠনে সকল সাংবাদিকরা একমত পোষণ করেছেন। মঙ্গলবার (২৭ মে) দুপুরে পঞ্চগড়ে প্রেসক্লাব মিলনায়তনে জুলাই আগস্ট পরবর্তী মতবিনিময় সভায় এসব অঙ্গীকার করেন জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা।

সভায় পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক বাংলাদেশ প্রতিদিন জেলা প্রতিনিধি সরকার হায়দারের সভাপতিত্বে পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি এনটিভির স্টাফ রিপোর্টার সাজ্জাদুর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি যুগান্তরের প্রতিনিধি এস এ মাহমুদ সেলিম, পঞ্চগড়ের সিনিয়র সাংবাদিক চ্যানেল ২৪ এর এ হোসেন রায়হান, একাত্তর টিভির রফিকুল ইসলাম, বিজয় টিভির ইনসান সাগরেদ, নাগরিক টিভির সাইদুজ্জামান রেজা, এটিএন বাংলার সিদ্ধার্থ কর্মকার, বাংলা টিভির ডিজার হোসেন বাদশা, দেশ টিভির রাশেদুজ্জামান বাবু, বৈশাখি টিভির এ রায়হান চৌধুরী রকি, আরটিভির হারুন অর রশিদ, চ্যানেল এস আব্দুর রৌফ, আনন্দ টিভির আব্দুর রহিম, এশিয়ান টিভির মোস্তফা কামাল, দৈনিক দিনকালের সাব্বির হোসেন, লোকায়নের বদরুদ্দৌজা প্রধান, দৈনিক অগ্রযাত্রার আরিফুল ইসলাম ইরান,দৈনিক আওয়ার বাংলাদেশ জেলা প্রতিনিধি আজহারুল ইসলামসহ জেলায় কর্মরত সাংবাদিকরা মতামত তুলে ধরেন।

বক্তারা আগামী দিনে পেশাদার এবং অভিজ্ঞতার ভিত্তিতে নতুন সদস্য যুক্ত করতে একমত পোষণ করেন। এছাড়াও পেসক্লাবের ঘর সংস্কার, আধুনিক যুগোপযোগী সাংবাদিক হিসেবে গড়ে তুলতে সংবাদকর্মীদের প্রশিক্ষণ, নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশনসহ সাংবাদিকদের জীবনমান উন্নয়নের নানা পরিকল্পনা গ্রহণ করা হয়। সেইসঙ্গে আধুনিক মডেল প্রেসক্লাব তৈরিতে জেলায় কর্মরত সকল পেশাদার সাংবাদিক ঐক্যবদ্ধ আছে বলেও জানান তারা।

পঞ্চগড় প্রেসক্লাবের আহ্বায়ক সরকার হায়দার জানান, আজকের দিনটি আনন্দের, কারণ জেলার সিংহভাগ পেশাদার সাংবাদিকদের নিয়ে পঞ্চগড় প্রেসক্লাব মিলন মেলায় পরিণত হয়েছে। তবে এ জেলায় সাংবাদিকদের বিভক্তি করতে চায় একটি মহল। আমরা চাই পঞ্চগড় প্রেসক্লাবে সকল সাংবাদিকদের অবাধ বিচরণ থাকবে। মুক্ত সাংবাদিকতা চর্চার প্রিয় ঠিকানা হবে পঞ্চগড় প্রেসক্লাব। জেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে আমরা পথ চলতে চাই। পঞ্চগড় প্রেসক্লাব সুগঠন এবং সংস্কার করতে জেলা প্রশাসন এবং রাজনীতিবীদদের সহযোগীতা কামনা করেন তিনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট