1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম
রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমান আদালতে যুবকের এক মাসের কারাদণ্ড ও জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মাদক সেবনের দায়ে রানা (১৯) নামে এক যুবকের এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই কারাদণ্ড ও জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী। পরে দণ্ডাদেশ প্রাপ্ত রানাকে থানা পুলিশের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
দণ্ডাদেশ প্রাপ্ত রানার বাড়ি পঞ্চগড় পৌরসভার পুরাতন ক্যাম্প এলাকায়। সে তিনি ওই এলাকার মনসুর আলীর ছেলে।
এসময় সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফজলুল করিম সহ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, শনিবার বিকেলে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পাশে বসে মাদক (গাঁজা) সেবন করছিলেন কয়েকজন যুবক। পরে সদর উপজেলা ভূমি অফিসের সিসিটিভি ক্যামেরাতে মাদক সেবনের দৃশ্য দেখে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী। এসময় বাকিরা পালিয়ে গেলেও পুলিশের হাতে আটক হয় রানা। মাদক সেবনের বিভিন্ন আলামতও মেলে ভ্রাম্যমাণ আদালতে। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় রানাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহন মিনজী বলেন, কেন্দ্রীয় শহীদ মিনার আমার অফিসের প্রাচীর ঘেষা। আমার অফিসের চারপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। বিকেলে কয়েকজন যুবককে মাদক সেবন করতে দেখে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পরে একজনের কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। আগামীতেও মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট