1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

মিঠাপুকুরে বালি চাপা দেওয়া শিশুর মরদেহ উদ্ধার, আটক-১

  • প্রকাশিত: রবিবার, ১১ মে, ২০২৫
  • ৩২১ বার পড়া হয়েছে

আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদক:
রংপুরের মিঠাপুকুরে হত্যার পর বালি চাপা দেওয়া অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করেছে মিঠাপুকুর থানা পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অপরাধে বাড়ির মালিক ফজলু মিয়া (৪২) নামে একজনকে আটক করা হয়েছে। পরে উত্তেজিত জনতা শিশুটিকে ধর্ষণ এবং হত্যার অভিযোগে অভিযুক্তের বাড়িঘর জ্বালিয়ে দেয়। এসময় উত্তেজিত জনতা মিঠাপুকুর থানার ওসিকে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন। পরে রংপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার,উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনীর প্রচেষ্টায় জিম্মি দশা থেকে (ওসি) আবু বক্কর সিদ্দিককে উদ্ধার করা হয়।
১১ মে ২০২৫ রোববার সকাল আনুমানিক ১০ টার সময় এই ঘটনা ঘটে। হত্যাকান্ডের শিকার আফরিনা (৭) স্থানীয় একটি ব্রাক স্কুলের শিক্ষার্থী। সে ১০ নং বালুয়া মাসিমপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের আরিফুল ইসলামের একমাত্র কন্যা।
শিশুটির স্বজন ও স্থানীয়রা জানান, স্কুল বন্ধ থাকায় শিশুটি সকালে তার মাকে সাহায্য করতে নিজে গরুর ঘাস কাটে। ঘাসগুলো বাড়িতে রেখে ভাত খেয়ে খেলতে যায়৷ খেলতে যায় সকাল আনুমানিক ১০ টার সময় জনৈক এক ব্যক্তি অভিযুক্ত ফজলুর বাড়ির সামনে রাখা বালির উপর শিশুটির দু’টো -পা-দেখতে পান। তিনি গিয়ে শিশুটিকে টেনে বের করে রক্তাক্ত অবস্থায় দেখে চিৎকার দেন। পরে স্থানীয় লোকজন তার চিৎকারে গিয়ে দেখেন,শিশুটিকে হত্যা করা হয়েছে এবং শিশুটি মারা গিয়েছে। শিশুটির শরীরে এবং মাথায় গভীর ক্ষত। নামপ্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এজন্য উত্তেজিত লোকজন ফজুলর বাড়িতে আগুন দেয়। শিশুটিকে হত্যার খবরে পুলিশ ঘটনাস্থলে গেলে মিঠাপুকুর থানার (ওসি) উত্তেজিত জনতাকে থামানোর চেষ্টা করেন। এসময় উত্তেজিত জনতার সঙ্গে তর্কবিতর্কের একপর্যায়ে ওসিকে ধাওয়া দেন। পরে ওসিকে একটি বাড়িতে অবরুদ্ধ করে ধর্ষকের পক্ষ নিয়ে জনগনকে ভয় দেখানোর অভিযোগ তুলা হয়। যদিও ওসি বলছেন, ঘটনাস্থলে আলামত নষ্ট না করার জন্য জনতাকে বোঝানোর চেষ্টা করেছি। পরে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা,উপজেলা নির্বাহী অফিসার, সেনাবাহিনী এবং অতিরিক্ত পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে।
স্থানীয় বাসিন্দা সামছুল ইসলাম বলেন, ফজলুর স্ত্রী সন্তান বাড়িতে থাকেনা। সে রাজমিস্ত্রীর কাজ করে। জনতা তাঁকে আটক করে পুলিশে দেওয়ার সময় পাশ্ববর্তী একটি বাড়িতে সে শ্রমিকের কাজ করছিল। সিআইডি পুলিশের ফরেনসিক টিম প্রাথমিকভাবে ধারণা করছেন শিশুটিকে ধর্ষণের মতো কোনো ঘটনা ঘটেনি। তাদের ধারণা হয়তোবা এটা ধর্ষণ চেষ্টা কিংবা অন্য কোনো বিষয় থাকতে পারে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মব জাস্টিস অথবা অস্বাভাবিক কিছু যাতে না ঘটে সেই চেষ্টা করেছিলাম। কিন্তু উত্তেজিত জনতাকে উস্কে দিয়ে কিছু তরুণ পরিস্থিতি ভিন্ন দিকে নিয়ে যায়। শিশুটিকে হত্যার কারণ এবং তথ্য উদঘাটনে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট