1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ১০ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী দুগ্ধ খামারীদের আধুনিক ডেইরি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রুদ্ধশ্বাস নাটকীয়তা শেষে মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন বিজয় আর কোনো ফ্যাসিবাদী শক্তি যেন পুলিশকে জনগণের বিরুদ্ধে ব্যবহার করতে না পারে: প্রধানমন্ত্রী মাদারীপুরে বিপুল পরিমাণ গাঁজা ও ইয়াবাসহ আটক দুই মাদক কারবারী শিবগঞ্জে ট্যাপেন্টাডলসহ আটক-১,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড নদীতে গোসলে যাওয়ার সময় বিষধর সাপের কামড়ে শ্রীপুরে কৃষকের মৃত্যু মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জলঢাকায় হাট ইজারায়ে রেকর্ড, সরকার রাজস্ব হারাচ্ছে আড়াই কোটি টাকা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ৩১৮ বার পড়া হয়েছে
নীলফামারী প্রতিনিধি: 
নীলফামারীর জলঢাকা উপজেলায় ১৪৩২ বঙ্গাব্দে ২১টি সরকারি হাট ইজারার মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে ২ কোটি ৫০ লাখ ৫০ হাজার ৮৪৫ টাকা। উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন স্বাক্ষরিত এক অফিসিয়াল চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, “১৪৩২ বঙ্গাব্দ সালের একলা বৈশাখ হতে ত্রিশ চৈত্র পর্যন্ত মেয়াদে হাটবাজারসমূহ ইজারা প্রদান করা হবে।” বিষয়টি প্রথম উন্মুক্ত দরপত্রেও ছিল।
উপজেলার মোট ৩০টি হাটের মধ্যে ২১টির ইজারা সম্পন্ন হয়েছে এবং বাকি ৯টি হাট ইজারা প্রক্রিয়াধীন রয়েছে। এসব হাট বর্তমানে সরকারী নীতিমালা অনুযায়ী গঠিত কমিটির মাধ্যমে পরিচালিত হচ্ছে।
গত ৩০ জানুয়ারি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত উন্মুক্ত দরপত্র প্রক্রিয়ায় মোট ১৩০ জন দরদাতা অংশগ্রহণ করেন। কিছু হাটে দরপত্র গ্রহণযোগ্য না হওয়ায় বা কোনো দরপত্র না পড়ায় সেগুলোর ইজারা দেওয়া সম্ভব হয়নি।
উপজেলা প্রশাসন জানায়, হাটগুলো ২০১১ সালের সরকারি হাট-বাজার ব্যবস্থাপনা নীতিমালা অনুযায়ী পরিচালিত হচ্ছে। নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার জায়িদ ইমরুল মোজাক্কিন প্রতিবেদককে বলেন, “স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে ইজারা কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এতে সরকার যেমন রাজস্ব পেয়েছে, তেমনি জনসাধারণের ভোগান্তিও কমেছে।”
জলঢাকার এলাকাবাসী মনে করেন, হাটবাজার ঘিরে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটছে। তবে ব্যবসায়ী নেতারা হাট ব্যবস্থাপনার স্বচ্ছতা ও অবকাঠামো উন্নয়নের দাবি জানিয়েছেন। এই সুশৃঙ্খল ব্যবস্থাপনা উপজেলায় অর্থনৈতিক গতিশীলতা বাড়িয়েছে।
আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট