1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
বগুড়ায় ডিবির অভিযানে ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার,গ্রেফতার-২ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শাহজালাল ইসলামী ব্যাংক উন্মুক্ত ও জুনিয়র টেনিস টুর্নামেন্ট সেনবাগে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন চাটমোহরে বজ্রপাতে প্রাণ গেল  এক বৃদ্ধের ডিএনসির অভিযানে ই-স্কাফসহ আটক-১ সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন বিষয়ক প্রেস ব্রিফিং  সতীনের ঘরে দিন দুপুরে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণা অলংকার লুটে নিলো সতীন,অবশেষে দিশেহারা  প্রধানমন্ত্রীর প্রশাসনিক ছক বদল, নতুন মুখ যারা মাদারীপুর সরকারী কলেজ ছাত্রাবাসের ভিত্তি প্রস্তর উদ্বোধনকালে স্থানীয় এমপি’র মাদক,কিশোরগ্যাং,চাঁদাবাজ,ভূমিদস্যু,মবের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী বীরগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড  পীরগাছায় চোরাই বিদ্যুতের অভিযোগে স্কুলের মিটার ও ড্রপতার বাজেয়াপ্ত বগুড়ায় গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক কালিগঞ্জে মুরগি ব্যবসায়ীকে জরিমানা, ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত লাফিয়ে বাড়ছে তেলের দাম, ধস নেমেছে শেয়ারবাজারেও সবুজ শাক “ঘি কাঞ্চন” সবজী চাষে আর্থিক স্বচ্ছলতা ফিরলো মাদারীপুরের কৃষক আলমগীর মাতুব্বরের উলিপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমুদিনী হাসপাতালে এক মায়ের একসঙ্গে চার সন্তান প্রসব অবৈধ অস্ত্র উদ্ধারে দেশসেরা তালিকায় মাগুরা জেলা পুলিশ,রাজারবাগে আইজিপির পুরস্কার গ্রহণ ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু বিষাক্ত গ্যাসে ফসলহানি ক্ষতিপূরণের দাবিতে কৃষকের মানববন্ধন

১ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান ও এসআই বেলাল প্রত্যাহার

  • প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদক:

অপরাধীদের নিয়ে গভীর রাতে চাঁদাবাজি ও মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে কলাবাগান থানার ওসি ও এক এসআইকে সাময়িক প্রত্যাহার করা হয়েছে। রোববার তাদের প্রত্যাহার করা হয়। প্রত্যাহার হওয়া পুলিশ সদস্যরা হলেন- ওসি মোক্তারুজ্জামান ও এসআই বেলাল হোসেন।

সোমবার ডিএমপির মুখপাত্র উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর বলেন, ‘প্রশাসনিক কারণে’ কলাবাগান থানার ওসি ও এক এসআইকে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষাবিদ ও কলামিস্ট ড. আব্দুল ওয়াদুদ বলেন, ‘গত ২৯ এপ্রিল রাত আনুমানিক দেড়টার দিকে কলাবাগান থানার এসআই বেলালের নেতৃত্বে একদল পুলিশ সদস্য ও ১৫/২০ জনের একদল সন্ত্রাসী আমার বাড়িতে জোর করে ঢুকে পড়ে। আমার ম্যানেজার ৯৯৯ এ ফোন করলে এক গাড়ি পুলিশ সদস্য ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। কিছুক্ষণের মধ্যেই শাহবাগ ও নিউমার্কেট থানার টহল টিমের দুটি গাড়ি এসে বাড়ির সংলগ্ন মেইন রাস্তায় থামে। ম্যানেজার দেখতে পান কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান নিউমার্কেট ও শাহবাগের টহল টিমকে চলে যেতে বলেন। শাহবাগ ও নিউ মার্কেটের টহল টিমকে খবর দেওয়ার জন্য আমার এক ষাটোর্ধ ভাড়াটিয়া লাল মিয়া ও নাইট গার্ড লুৎফরকে কলাবাগান থানার ওসি পুলিশের গাড়িতে তুলতে নির্দেশ দেন। যা আমার বাসার সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে।’ তিনি বলেন, ‘বাসার ভেতর ঢুকে মান্নান নামের একজন পুলিশ সদস্য আমাকে একটু আড়ালে নিয়ে বলেন এই মুহূর্তে ১ কোটি টাকা দিতে পারলে আমার থানায় যেতে হবে না। বাড়িতে রেখে যাবে। কী মামলা হয়েছে জানতে চাইলে তারা জানায় কোনো মামলা হয়নি, তারা টাকার জন্য এসেছে।’

ড. আব্দুল ওয়াদুদের অভিযোগ তাকে হুমকি দেওয়া হয় ‘টাকা না দিলে তার বিরুদ্ধে দশটা মামলা হবে’। তিনি বলেন, ‘অনেক দেন দরবার করার পর আমি দুই লাখ টাকা পুলিশ সদস্য বেলাল ও মান্নানের হাতে তুলে দেই। ব্যাংকিং আওয়ারের মধ্যে বাকি টাকা দেওয়ার শর্তে ৩ জন সিভিল ড্রেস পরা ব্যক্তিকে আমার পাহারায় রেখে যায়। তারা নিজেদেরকে ডিবি পুলিশের পরিচয় দেয়।’

ড. আব্দুল ওয়াদুদ জানান, এ ঘটনায় ২ মে ডিএমপি কমিশনারের কাছে তিনি লিখিত অভিযোগ দেন। তারপরই ওই দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট