1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে বন্ধ হয়ে যাওয়া রাস্তার পুনঃসংস্কার কাজের শুরু হাতীবান্ধায় ছাত্রশিবিরের উদ্যোগে এইচএসসি-আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান ও শিক্ষা উপকরণ বিতরণ চরফ্যাশনে দক্ষিণ আইচা কলেজের-২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত উলিপুরে ‘কমিউনিটি অ্যাকশন ফর ক্লাইমেট জাস্টিস অ্যান্ড নেটওয়ার্কিং’ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড

মিঠাপুকুরে সাবেক ভারপ্রাপ্ত মাদ্রাসা সুপারের বিরুদ্ধে ২১ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, প্রশাসন কোন পদক্ষেপ নেননি

  • প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

আলোকিত নিউজ ডেস্কঃ

মিঠাপুকুরে অনিয়ম দূর্নীতিতে ভরে গেছে মোলং শিহাব সায়রাজ দাখিল মাদ্রাসা। তৎকালীন ভারপ্রাপ্ত সুপার একের পর এক দুর্নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রতিষ্ঠানটির শিক্ষা ব্যবস্থা। একক আধিপত্য বিস্তার করে অর্থ আত্মসাৎ,শিক্ষকদের বরখাস্ত,নিয়োগ বাণিজ্য, সরকারি বরাদ্দ লুটপাট, প্রতিষ্ঠানের চাষের জমি থেকে আয়,প্রতিবছর মাদরাসার মাঠে গরুর হাট বসা থেকে প্রাপ্ত আয় লুটপাট এবং গোপনে কমিটি গঠনের অভিযোগ উঠেছে তৎকালীন ভারপ্রাপ্ত সুপার বর্তমানে সহকারী শিক্ষক মোহসিন আলীর বিরুদ্ধে। প্রাপ্ত অভিযোগ সুত্রে জানাগেছে,রংপুরের মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়ন্থ মোলং শিহাব সায়রাজ দাখিল মাদরাসা অনিয়ম-দূর্নীতিতে ভরপুর হয়ে উঠেছে। প্রতিষ্ঠানটিতে আরবী শিক্ষক প্রধানের দায়িত্বে থাকার নিয়ম থাকলেও মাদরাসাটিতে ভারপ্রাপ্ত সুপার বিএসসি শিক্ষক,মোহসিনকে দায়িত্ব দিয়ে চালিয়েছেন।প্রতিষ্ঠানটিতে সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হওয়ায় উর্ধতন এই কর্মকর্তাকে কৌশলে ভুল বুঝিয়ে একক আধিপত্য বিস্তার করে অর্থ আত্মসাৎ,শিক্ষকদের বরখাস্ত, নিয়োগ বাণিজ্য, সরকারি বরাদ্দ লুটপাট, প্রতিষ্ঠানের চাষের জমি থেকে আয়, প্রতিবছর মাদরাসার মাঠে গরুর হাট বসা থেকে প্রাপ্ত আয় এবং গোপনে কমিটি গঠন সহ ২১ লক্ষ টাকা লুটপাটের অভিযোগ উঠেছে বর্তমান তৎকালীন ভারপ্রাপ্ত সুপার ও বর্মানে বিএসসি সহকারী শিক্ষক মোহসীনের বিরুদ্ধে। তৎকালীন আওয়ামী সরকারের দোসর হিসেবে প্রভাব ঘাটিয়ে বিভিন্ন সময়ে অনিয়ম ও দুর্নীতির সাথে জড়িত ছিলেন এই শিক্ষক। এদিকে স্থানীয়দের ত্যাগ ও অর্থায়নে মাদরাসাটি প্রতিষ্ঠা করা হলেও এখন কমিটিতে জায়গা হচ্ছেনা ত্যাগীদের। এমনকি মাদরাসাটির প্রতিষ্ঠাতার জায়গা দখলে নিয়েছেন ফজলুল করিম বেগ। তিনি তৎকালীন ইউএনওর দায়িত্বে থাকায় নিজে প্রতিষ্ঠাতা হয়ে তাঁর ছেলে শিহাব সায়রাজকে মাদরাসার নামের সাথে সংযুক্ত করে দিয়ে প্রতিষ্ঠানের নামকরণ করেন মোলং শিহাব সায়রাজ দাখিল মাদরাসা। অথচ মাদরাসাটি প্রতিষ্ঠায় জমি দাতাসহ অর্থ এবং শ্রম দিয়েছেন স্থানীয় শিক্ষানুরাগীরা। এখন স্থানীয়দের বাদ দিয়েই মনগড়া কমিটি দিয়ে চলছে এই প্রতিষ্ঠান। একদিকে উপজেলার শীর্ষ কর্মকর্তা ইউএনও ব্যস্ততম এই কর্মকর্তা প্রতিষ্ঠানটির সভাপতি অপরদিকে প্রতিষ্ঠাতা বহিরাগত হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানটির লক্ষ্য ও উদ্দেশ্যে বাঁধার সৃষ্টি হয়েছে।আর এর প্রভাব গিয়ে পড়ছে শিক্ষার্থীদের উপর। এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল ১০ম শ্রেণি পর্যন্ত মাদরাসাটিতে আশেপাশের চার গ্রামের কমপক্ষে ৩’শ থেকে ৪’শ শিক্ষার্থী লেখাপড়া করার সম্ভাবনা থাকলেও এখন নানা অনিয়ম-দূর্নীতির কারণে প্রতিষ্ঠানটি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন স্থানীয়রা। ফলে কোন রকম খুড়িয়ে খুড়িয়ে চলছে এই শিক্ষা প্রতিষ্ঠানটি। একসময়ে উপজেলার স্বনামধন্য এই শিক্ষা প্রতিষ্ঠানটির করুণ দশায় এবার ফুঁসে উঠেছে স্থানীয় সুশীল সমাজ। প্রশাসনের উর্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করবেন এলাকার অভিভাবক বলে একটি সুত্র জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট