1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম
মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী সপরিবারে যুক্তরাজ্যে গেলেন রাষ্ট্রপতি বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে বগুড়ায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করে আহত করলো নেশাগ্রস্থ স্বামী আমতলীতে একশন এইডের পরিচালনায় জলবায়ু দূষনের প্রতিরোধ কর্মসূচি অনুষ্ঠিত ২১ দিন পর ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু, স্বস্তি জ্বালানি খাতে ঈদের জন্য সাপ্তাহিক ছুটি বাতিল করল সরকার হরমুজে যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধজাহাজে পালটাপালটি হামলা মিঠাপুকুরে নিখোঁজ কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ও পীরগঞ্জে ডিপ টিউবয়েলের পাহারাদারকে খুন ডিএনসির অভিযানে টাপেন্টাডল ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক বিপিএলে ম্যাচ ফিক্সিং, ৫ জনকে নিষেধাজ্ঞা দিল বিসিবি বগুড়া সিটি করপোরেশন ও নতুন ৫ উপজেলা গঠন পীরগাছায় ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার ঘোড়াঘাটে এক পল্লী চিকিৎসকের বিরুদ্ধে অপপ্রচার ও অনৈতিক দাবীর প্রতিবাদে সংবাদ সম্মেলন মিঠাপুকুরে নিখোঁজের একদিন পর কৃষকের গলাকাটা মরদেহ উদ্ধার ঈশ্বরগন্জে কাঁচামাটিয়া নদী রক্ষায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান শিক্ষার্থীদের মাঝে ডিএনসির মাদকবিরোধী প্রচার সরাইল-অরুয়াইল সড়কে ভাড়ার নৈরাজ্য, অসহায় সাধারণ যাত্রী ঘোড়াঘাটে ভুলে চিকিৎসা আঙ্গুল হারানো আবিদ

ড. ইউনূসের সঙ্গে হলিউড অভিনেতার সাক্ষাৎ

  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

কাতার সফরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা হয়েছে জনপ্রিয় হলিউড অভিনেতা ইদ্রিস এলবারের। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দুটি ছবি পোস্ট করে সেখানে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস অভিনেতা ইদ্রিস এলবার সাথে একটি সংক্ষিপ্ত মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

আর্থনা শীর্ষ সম্মেলন ২০২৫-এ যোগ দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে কাতারের রাজধানী দোহায় আছেন। দোহায় ২২ ও ২৩ এপ্রিল অনুষ্ঠেয় এবারের আর্থনা শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য হচ্ছে ‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা : স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান।

ইদ্রিস আকুনা এলবা একজন ব্রিটিশ অভিনেতা, প্রযোজক, পরিচালক, সঙ্গীতজ্ঞ এবং ডিজে। যিনি এইচবিও ধারাবাহিক দ্য অয়্যারে মাদক পাচারকারী স্ট্রিঙ্গার বেল, বিবিসি ধারাবাহিক লুথার-এ জন লুথার এবং জীবনীনির্ভর চলচ্চিত্র ম্যান্ডেলা: লং ওয়াক টু ফ্রিডম (২০১৩) এ নেলসন ম্যান্ডেলা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

তিনি সেরা মিনি ধারাবাহিক বা টেলিচলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারের জন্য চারবার মনোনয়ন লাভ করেন এবং একটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেছেন। এছাড়াও তিনি প্রাইমটাইম এমি পুরস্কারের জন্য পাঁচবার মনোনীত হয়েছেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট