1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ‎দিনাজপুরের বীরগঞ্জে ঠেপা সেচ প্রকল্প নৌকা যোগে পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট পাটগ্রামে জামায়াত নেতা সোহেল রানা গ্রেফতার পুরনো হত্যা মামলা ঘিরে বিতর্ক,উঠছে রাজনৈতিক হয়রানির অভিযোগ নওগাঁর নিয়ামতপুরে ত্রিমুখী সংঘর্ষে নিহত-১,আহত-৪ পাম্পে সংকট,বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য পাটগ্রামে জ্বালানি তেলের দ্বৈতচিত্র ১২১ আরোহী নিয়ে কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, বেশিরভাগই সৈন্য ছুটি শেষে আজ থেকে স্বাভাবিক ছন্দে ফিরছে অফিস-আদালত উলিপুরে জ্বালানি তেলের অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি রোধে মোবাইল কোর্ট মাদারীপুর শহরে বেওয়ারিশ কুকুড়ের কামড় আতঙ্কে ভুগছে সর্স্তরের মানুষ মিঠাপুকুরে সাংবাদিক আব্দুল হালিমের মাতা একতারুন নেছার দাফন সম্পন্ন বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হলেন মোখছেদুল কামাল ধুনটে নবীন কৃতি আলেম ও গুণিজনদের সংবর্ধনা অনুষ্ঠিত আরও বাড়লো জ্বালানি তেলের দাম

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের সংক্ষিপ্ত পরিচিতি

  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

আব্দুল হালিম, বিশেষ প্রতিবেদক:
আবু নূর মো: শামসুজ্জামান ২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি. তারিখে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে যোগদান করেন। এর পূর্বে তিনি অত্র অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (রাজস্ব) হিসেবে কর্মরত ছিলেন।
আবু নূর মো: শামসুজ্জামান বিসিএস (প্রশাসন) ক্যাডারের ১৮ তম ব্যাচের একজন সদস্য। তিনি ২৫/০১/১৯৯৯ তারিখ এ সার্ভিসে যোগদান করেন। কর্মজীবনে তিনি খাগড়াছড়ি জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসাবে চাকুরি জীবন শুরু করেন। পরবর্তীতে তিনি উপজেলা নির্বাহী অফিসার হিসাবে বিভিন্ন উপজেলায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে জেলা পর্যায়ে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। আবু নূর মো: শামসুজ্জামান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ হতে ১৯৯৭ সালে স্নাতক (সম্মান) সহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। প্রশিক্ষণ ও সরকারি সফরে তিনি ইংল্যান্ড, ফিলিপাইন, চীন, অষ্ট্রেলিয়া, শ্রীলংকা ও ভারতসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। আবু নূর মো: শামসুজ্জামান ১৯৭০ সালে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলায় পায়রাবন্দ গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মৃত ফরহাদ উদ্দিন এবং মাতা মোসাঃ সহিদা বেগম। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট