1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
মৌলভীবাজার চাঁদনী ঘাট ব্রিজ,সারা পৃথিবীতে উড়বে একদিন অপহরণের পর ধর্ষণের দায়ে মাদারীপুরে যুবকের ১৪ বছর কারাদন্ড জোড়া ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ২০টি আফটারশক,১ লাখের বেশি মৃত্যুর শঙ্কা! সংসদে কুরআনের যে আয়াতের ব্যাখ্যা নিয়ে বাগ্‌বিতণ্ডা ও হট্টগোল অস্ত্র মামলায় ৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার তারেক রহমানের বেইজিং সফর ভারতীয় মিডিয়ার কড়া সমালোচনায় চীনা সংবাদমাধ্যমের ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা ব্রাজিলের সামনে তিন পথের রোডম্যাপ, কোন সমীকরণে কী? মঠবাড়িয়ার দাউদখালিতে বিদ্যুতের ট্রান্সফরমার চুরি চীনের ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী কেমন আছেন মির্জা আব্বাস, জানালেন স্পিকার নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত

এবার দানবাক্সে মিলল ২৮ বস্তা টাকা, বিদেশি মুদ্রা ও স্বর্ণালঙ্কার

  • প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ২১১ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ  প্রতিনিধি:

কিশোরগঞ্জ শহরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের ১০টি দানবাক্স খোলা হয়েছে। এতে পাওয়া গেছে ২৮ বস্তা টাকা, বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার।

চার মাস ১১ দিন পর আজ শনিবার (১২ এপ্রিল) সকালে জেলা প্রশাসক ফৌজিয়া খানম ও পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরীর উপস্থিতিতে একে একে দানবাক্সগুলো খোলা হয়। সেখান থেকে পাওয়া টাকা প্লাস্টিকের বস্তায় ভরে মসজিদের দ্বিতীয় তলায় নেয়া হয় এবং সেখানেই শুরু হয় গণনার কাজ।

গণনায় অংশ নেয় পাগলা মসজিদ মাদ্রাসা ও আল জামিয়াতুল ইমদাদিয়ার ২৫০ জন ছাত্র এবং রূপালী ব্যাংকের ৭০ জন কর্মকর্তা ও কর্মচারী—মোট ৩২০ জন। পাশাপাশি সেনাবাহিনী, পুলিশ, আনসার এবং মসজিদ-মাদ্রাসার আরও ৩০ জন কর্মকর্তা-কর্মচারীও এ কাজে যুক্ত ছিলেন।

এর আগে, গত বছরের ৩০ নভেম্বর দানসিন্দুক খুলে ৮ কোটি ২১ লাখ ৩৪ হাজার ৩০৪ টাকা পাওয়া গিয়েছিল।

জানা গেছে, প্রতি তিন থেকে চার মাস অন্তর দানবাক্সগুলো খোলা হয়। দেশের নানা প্রান্ত থেকে মানুষ এখানে দান করতে আসেন। অনেকের বিশ্বাস, এখানে দান করলে মনের ইচ্ছা পূরণ হয়। সে কারণেই দানের পরিমাণ দিন দিন বাড়ছে।

এই অর্থ দিয়ে ছয়তলা বিশিষ্ট একটি দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও আধুনিক ইসলামি কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা রয়েছে। এতে অর্ধলাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন, আর পাঁচ হাজার নারীর জন্য থাকবে আলাদা নামাজের ব্যবস্থা।

এ প্রকল্প বাস্তবায়নে পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হয়েছে। তারা চূড়ান্ত নকশা ও ডিজাইন জমা দিলে দরপত্র আহ্বানের মাধ্যমে নির্মাণকাজ শুরু হবে। প্রাথমিকভাবে এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১১৫ কোটি টাকা, তবে বাস্তবায়নের সময় এতে আরও খরচ বাড়তে পারে।

জেলা প্রশাসক ফৌজিয়া খানম জানিয়েছেন, দানের টাকার একাংশ মসজিদ ও ইসলামি কমপ্লেক্স নির্মাণে ব্যয় করা হয়, বাকি অর্থ ব্যাংকে রাখা হয়। এই তহবিল থেকে জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এবং অসহায় ও জটিল রোগে আক্রান্ত মানুষদের সহায়তা করা হয়ে থাকে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকায়, মাত্র ১০ শতাংশ জমিতে পাগলা মসজিদ গড়ে উঠেছিল। বর্তমানে ৩.৮৮ একর এলাকায় বিস্তৃত এই মসজিদ ও এর আশপাশে গড়ে উঠেছে আধুনিক ধর্মীয় কমপ্লেক্স। জেলার সকল ধর্ম-বর্ণের মানুষের কাছে এটি গর্বের এক প্রতীক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট