1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম
ফুটপাত দখলের দায়ে সিংগাইর বাজারে ৬ ব্যবসায়ীকে জরিমানা গাবতলীতে গাঁজাসহ যুবক আটক মাদারীপুর পৌরসভার ১১০ কোটি ৬৭ লক্ষ ১৬ হাজার টাকার ‘বিগবাজেট’ প্রণয়নে নগারিক মতবিনিময় সভা অনুষ্ঠিত বসতঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ, রাজাপুরে নিরাপত্তা চাইলেন ভুক্তভোগী দেশজুড়ে আলোচিত জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ঘোড়াঘাটে জমে উঠেছে আমের হাট দৈনিক লেনদেন ২০-২৫ লাখ টাকা,দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রধানমন্ত্রী মৌলভীবাজার যাচ্ছেন বুধবার যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী

ইজরায়েল কতৃক গাজায় গণহত্যা বন্ধের দাবিতে গাজীপুর সদরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ২৮৮ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান, বিশেষ প্রতিনিধি:
সোমবার ৭ (এপ্রিল) গাজীপুর সদর উপজেলা হোতাপাড়া বাসস্ট্যান্ডে সকাল দশটায় ছাত্র-তৌহিদী জনতা ও গাজীপুর সাংবাদিক পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করেন। বিক্ষোভ মিছিলে নাজমুল হাসান সাকিবের সঞ্চালনায়- সভাপতিত্ব করেন এ কে এম আব্দুর রহমান, সুপার মনিপুর মোস্তাফিয়া দাখিল মাদ্রাসা।  প্রধান বক্তা হিসেবে ছিলেন গাজীপুর সাংবাদিক পরিষদের উপদেষ্টা কবি,লেখক ও সাংবাদিক শাহান সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আজ বেদনা নিয়ে বলতে হচ্ছে দু’শো কোটি মুসলমান ঘুমিয়ে আছে,ঘুমিয়ে আছে মুসলিম বিশ্ব, ঘুমিয়ে আছে সৌদি আরব, মিশর,জর্ডান ও কাতারের মতো দেশ। ঠিক সেই সময় ঘুমিয়ে পড়েছে যখন একুশ শতকের ফেরাউন নেতানিয়াহু মারণাস্ত্র দিয়ে পাখির মতো হত্যা করছে গাজার শিশু,নারী,বৃদ্ধা ও যুবকদের।
এখন গাজা বলতে আর কিছু নেই। রক্তের বন্যায় ভাসছে গাজা। গাজা, রাফাহ হয়ে গেছে আরেক কারবালা। সবাই তাকিয়ে আছে ইমাম মাহদীর দিকে, ঈসা (আঃ) এর দিকে, আবাবিলের দিকে। অথচ মহান আল্লাহ্ তায়ালা নির্দেশ দিয়েছেন নারী ও শিশু আক্রান্ত হলে জিহাদে অবতীর্ণ হতে। লড়াই জারি রাখতে।  আমাদের সময় এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর সুন্নাহ্ অনুসরণের। বীর সালাহউদ্দিন আইয়ুবী হয়ে ওঠার,সময় এসেছে মহাবীর ওমর হয়ে উঠার।
আরো বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের, মাওলানা রহমতুল্লাহ। স্থানীয় সাবেক মেম্বার আলফাজ উদ্দিন। হোতাপাড়া বাজার ব্যবসায়ি কমিটির সাবেক সভাপতি, আব্দুল বাতেন মোল্লা।যুগ্ম আহবায়ক, বাংলাদেশ জাতীয় ছাত্র সমাজ (কেন্দ্রীয় কমিটি) ও প্রিপারেটরী ল্যাবরেটরি একাডেমির প্রধান শিক্ষক, নাহিয়ান আশরাফ নিলয়। ও মুসা আল আশারি। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে আরো উপস্থিত ছিলেন ভাওয়াল ইউনাইটেড সোসাইটির আহ্বায়ক” রিফাত ব্যাপারী। স্বজল, সুজন, তুহিন, সৌরভ সহ সকল সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক, কামাল হোসেন। ভাওয়ালগড় ইউনিয়ন যুবদলের যুগ্ন আহ্বায়ক, আমির হাসান রিপন।
 গাজীপুর সাংবাদিক পরিষদের সভাপতি মুজাহিদ তার বক্তব্যে বলেন, আমাদের জায়গা থেকে ইসরাইলকে আমরা ঘৃণা করি। ইসরাইলের একটি পণ্যও আমরা ক্রয় করবো না। আমাদের ক্রয়কৃত কোন পণ্যের লাভ্যাংশ যেন জালিম ইসরাইল ভোগ করতে না পারে। এতে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক পরিষদের সেক্রেটারি মেহেদী হাসান সবুজ। সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, সহ আরো অনেক ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার শিক্ষার্থী, বিভিন্ন মসজিদের ইমাম ও স্থানীয় মুসুল্লিরা। এসময় প্ল্যাকার্ডে ইসরাইলি বর্বরতার বিপক্ষে ফিলিস্তিনের পক্ষে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এদিকে সোমবার বিকেলে গাজীপুর সদর উপজেলা জামায়াতে ইসলামী-ইসলামী আন্দোলন গাজীপুর সদর ও খেলাফত মজলিসের উদ্যোগে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর বাজারে এক বিশাল বিক্ষোভ মিছিল করেন এতে ইসলামী সমমনা জোটের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট