1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত ভোটারদের আঙ্গুলের কালির দাগ শুকানোর আগেই নির্বাচনী ওয়াদা পূরণ করছেন তারেক রহমান- মাদারীপুরে বললেন এমপি খোকন তালুকদার প্রশাসনের ১২ কর্মকর্তাকে বদলি-পদায়ন নতুন ভবন নির্মাণের ৬ মাস পরও হস্তান্তর হয়নি, কক্ষ সংকটে স্কুল শিক্ষার্থীরা দামুড়হুদায় ট্রেন মোটরসাইকেল সংঘর্ষে দুই বন্ধু নিহত, আহত-১ আমতলী ডেঙ্গু প্রতিরোধ অভিযান অনুষ্ঠিত প্রতারণার শিকার ব্যাক্তিরা প্রশাসনের সহায়তা চায় ব্যাংকের চেক ও স্টাম্প দিয়ে শিক্ষক এমদাদুল হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা নাইজারের আন্তর্জাতিক বিমানবন্দরে বন্দুকধারীদের সশস্ত্র হামলা, নিহত-৩৫ এক ম্যাচ হাতে রেখেই সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো নাইটগার্ড থেকে সাংবাদিক অবশেষে ধরা, মিথ্যা সংবাদ প্রকাশসহ নানান অভিযোগে গ্রেফতার আমিরুল কবির সুজন ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট সেবনে কৃষকের মৃত্যু

সাংবাদিক ও মানবাধিকার কর্মীর উপর হামলা: ফারভেজসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ

  • প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ২৫৫ বার পড়া হয়েছে

কোম্পানিগঞ্জ (নোয়াখালী)প্রতিনিধি :

কোম্পানিগঞ্জে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছে। ভুক্তভোগী সাংবাদিক আবদুল আউয়াল (৪০) অভিযোগ করেছেন, চরকাঁকড়া এলাকায় মো. ফারভেজ (৪৩) ও তার সহযোগীরা তার ওপর অতর্কিত হামলা চালায়।

সাংবাদিক আবদুল আউয়াল দৈনিক আলোকিত নিউজ কোম্পানিগঞ্জ এবং অনলাইন নিউজ পোর্টাল কনজিউমার কোম্পানিগঞ্জ-এর প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন। তিনি জানান, স্বর্ণ আত্মসাৎ সংক্রান্ত একটি বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে তিনি অভিযুক্ত ফারভেজের সঙ্গে যোগাযোগ করেন। তখন ফারভেজ উত্তেজিত হয়ে তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনেন।

পরে ফারভেজসহ ১০-১২ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ তার ওপর হামলা চালায়। তারা তাকে কিল-ঘুষি ও লাথি মেরে গুরুতর আহত করে। এ সময় স্থানীয় কয়েকজন এগিয়ে আসলে তাদেরও আক্রমণ করা হয়। হামলার একপর্যায়ে ফারভেজ লোহার রড দিয়ে হোসেন নামে এক ব্যক্তির কপালে আঘাত করলে তার মাথা ফেটে যায় এবং তাকে হাসপাতালে সেলাই দিতে হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহতদের কোম্পানিগঞ্জ বসুরহাট সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করেন, হামলাকারীরা এলাকায় প্রভাবশালী হওয়ায় তারা প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে। তিনি নিজের জীবনের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং দ্রুত আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে কোম্পানিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ পেয়েছেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট