1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের আঁধারে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রি,প্রশাসনকে অবগত করা হলেও নেননি কোন ব্যবস্থা ভোলায় অসহায় পরিবারের বসতভিটা ও কবরস্থান দখলের অভিযোগ ভোলাহাটে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের দাপ্তরিক পরিচয়পত্র প্রদান বগুড়া সদরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ নিখোঁজ ১১ দিনের পর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ লালমনিরহাটে উৎসবমুখর পরিবেশে স্বেচ্ছাসেবক পার্টির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​সিঙ্গাইরে নকল প্রসাধনী বিক্রির দায়ে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা উলিপুরে কিশোরী অধিকার ও সুরক্ষা মেলা অনুষ্ঠিত বগুড়ায় ডিবির বিশেষ অভিযানে চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার,উদ্ধার অটোরিকশা ও মোবাইল ফোন কলমাকান্দায় ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ আটক-২ আমতলীতে ক্লিনিং ডে অনুষ্ঠিত দেশে টিকার কোনো ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ভ্রাম্যমান আদালতের অভিযানে মাদক সেবনে ২ জনের কারাদণ্ড সরকার গঠন করতে বিজয়ের সামনে এখন দুই সমীকরণ লিমন ও বৃষ্টিকে ডক্টরেট দেবে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা ডিএনসির অভিযানে ইয়াবা উদ্ধার ডিএনসির মাদকবিরোধী অভিযানে গ্রেফতার-৩ ​সৎ বাবার হাতে ৫ বছরের শিশু ধর্ষিত,আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বুড়িমারী সীমান্তে ভারতীয় ড্রোন উদ্ধার

মাদারীপুরে ড্রেজার বালু ব্যবসার দ্বন্দের জেরে খুন হলো আপন ২ ভাই

  • প্রকাশিত: শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

ফায়েজুল শরীফ,ষ্টাফ রিপোর্টারঃ

মাদারীপুর সদরের খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাটে শনিবার ০৮/০৩/’২৫ তারিখ সকালে অবৈধ ড্রেজার বালু ব্যবসার দ্বন্দের জেরে ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন ২ ভাই নিহত ও আরো ৭/৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মাদারীপুর সদর হাসপাতাল থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন আপন দুই ভাই সাইফুল সরদার (২৭) ও আতাবুর সরদার অলিল (৪৫)।

ঘটনার বিবরণে জানা গেছে- মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছিলেন মোঃ শাজাহান খান গং ও সাইফুল সরদার এর লোকজন। এ নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার বেলা ১১ টার দিকে শাহজাহান খান ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাঁধে। এসময় সাইফুল সরদার ও তার ভাই অলিল সরদারকে শাহজাহান খান ও তার লোকজন ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই নিহত ও আরো অন্ততঃ ৭/৮ জনের মতো আহত হয় । আহতদেরকে তাদের আত্মীয়-স্বজন ও স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বাকীরা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ঘটনার খবর সেনাবাহিনী ও পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। সংঘর্ষের ঘটনায় নিহত ও আহতের খবরে সেখানকার বেশ কয়েকটি বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ভাংচুর ও লুটপাট করা হয়েছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানিয়েছেন, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। বাকী অপরাধীরা গা-ঢাকা দিলেও তাদের গ্রেফতার করে দ্রুতই আইনের আওতায় আনা হবে। উক্ত ঘটনায় সেখানে এখন চরম থমথমে পরিবেশ বিরাজ করছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট