1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
শিরোনাম
নেপালের সঙ্গে যৌথভাবে ৬৮৩ মেগাওয়াট জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পথে সরকার নাশকতা ঠেকাতে ধানমন্ডিতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা ধুনটের ছোনপচায় কথিত পীর জাকারিয়া কর্তৃক কুরআন অবমাননার অভিযোগ আজ হতে মিঠাপুকুরের গোপালপুর ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ইউনিয়ন গড়ার লক্ষ্যে ঘোষণা শাহজাহানপুরে যাত্রীবাহী বাসে ইয়াবা পাচারকালে নারী আটক ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদী থেকে নির্মাণ শ্রমিকের লাশ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের ভয়াবহ বিস্ফোরণে কাঁপলো কাতার, আহত অর্ধশতাধিক নিউজিল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপে প্রথম জয়ের দেখা পেল মিসর মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু ১১ মাসে জাতীয় রাজস্ব বোর্ডের রেকর্ড শুল্ক-কর আদায় কলমাকান্দায় ৩নং পোগলা ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় ইদ্রিস শেখ মিঠাপুকুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ সরাইলে পুলিশের বিশেষ অভিযান,বিভিন্ন মামলায় গ্রেফতার-৮ রাজশাহীতে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত,চারজনের কারাদণ্ড তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দাবিতে লালমনিরহাটে জামায়াতের মানববন্ধন কৈপাড়া বাজার ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত আজ বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শিক্ষায় বৈষম্য দূরীকরণে শিক্ষাব্যবস্থা জাতীয়করণের দাবিতে সভা অনুষ্ঠিত শিবগঞ্জে গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে বিএডিসি’র নতুন গোডাউন ভবনের ভিত্তি প্রস্তর উদ্বোধন করলেন এমপি জাহান্দার আলী মিয়া একদলীয় শাসনে বিশ্বাসী নয় বিএনপি: মির্জা ফখরুল রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান বদলগাছীতে খাস আদায় হাটে অনিয়মের অভিযোগ,সরকারি রাজস্ব লোপাটের আশঙ্কা সিলেট থেকে অপহৃত তরুণী ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার,গ্রেফতার-১ বদলগাছীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত তিনদিন ব্যাপী জাতীয় ফল ও আম মেলাকে ঘিরে তৈরী হয়েছে নানা বির্তক হরমুজ প্রণালিকে ৬০ দিনের জন্য টোলমুক্ত রাখছে ইরান জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর ৩-০ গোলে হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের বর্ধিত নবগঠিত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রোমান কবির (রাফসান আহম্মেদ) নির্বাচিত

বৃদ্ধাকে মারধর করে লক্ষাধিক টাকার গহনা লুট, গ্রেফতার-১

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ২২৪ বার পড়া হয়েছে

পিরোজপুর প্রতিনিধিঃ

পিরোজপুর সদর উপজেলার বড় খলিশাখালী গ্রামে পবিত্র কুরআন তেলাওয়াতরত অবস্থায় এক বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন ও কানের দুল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আন্তঃ জেলা চোরচক্রের ০১ সদস্যকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

এই বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ মুকিত হাসান খাঁন বুধবার (৫ মার্চ) দুপুর ১২ টায় পিরোজপুর সদর থানায় প্রেস বিজ্ঞপ্তি করেন। তিনি জানান মঙ্গলবার (৪ মার্চ) সকাল আনুমানিক ৯:৩০ টায় বড় খলিশাখালী গ্রামের ৩নং ওয়ার্ডের বাসিন্দা মর্জিনা বেগম (৭০) বসত ঘরের মাঝের কক্ষে বসে কোরআন তেলাওয়াত করছিলেন। এ সময় একই গ্রামের সুলতান রহমান শেখের পুত্র মোঃ মিলন শেখ (৪০) ঘরে প্রবেশ করে তার গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

হঠাৎ আক্রমণে বৃদ্ধা হতভম্ব হয়ে চিৎকার শুরু করলে আসামী তার গলা চেপে ধরে এবং মারপিট শুরু করে। একপর্যায়ে আসামী বৃদ্ধার গলায় থাকা ০৫ আনা ওজনের লকেটসহ স্বর্ণের চেইন এবং ০৮ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের রিং ছিনিয়ে নেয়। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা।

কানের রিং টান দিয়ে খুলে নেওয়ার সময় বৃদ্ধার ডান কানের লতি ছিঁড়ে মারাত্মক জখম হয়। তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে আসামী দ্রুত পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা মর্জিনা বেগমকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করে।

ঘটনার দিনই পিরোজপুর সদর থানায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুস সোবহানের নেতৃত্বে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে আসামী মিলন শেখকে তার নিজ বসতঘর থেকে গ্রেফতার করে। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে তার লুঙ্গির কোঁচ থেকে চোরাই লকেটসহ ০১টি স্বর্ণের চেইন এবং ০১জোড়া স্বর্ণের কানের রিং উদ্ধার করে জব্দ করা হয়।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুস সোবাহান জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং চোরচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬ দৈনিক আলোকিত নিউজ পত্রিকায় প্রকাশিত সংবাদ,ছবি,কপিরাইট আইনগত দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট