1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
শিরোনাম
অরুয়াইল আব্দুস সাত্তার ডিগ্রী কলেজে স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজে যোগ দিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী কুড়িগ্রামে মহান স্বাধীনতা দিবসের সূচনা,বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন বীরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত শহীদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী-আইজিপির শ্রদ্ধা বগুড়ায় মাদকবিরোধী সচেতনতা কার্যক্রম জোরদার, লিফলেট বিতরণ ‎শান্তিপূর্ণভাবে সম্পন্ন হলো,আদিতমারী দলিল লেখক সমিতির নির্বাচন শিবগঞ্জে গাঁজাসহ ৬ জন গ্রেফতার, ভ্রাম্যমান আদালতে দণ্ড চোখের সামনে ডুবে গেল প্রিয়জন, অসহায়তার আর্তনাদে স্তব্ধ স্বজনরা সাপাহারে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী ও আলোচনা সভা অনুষ্ঠিত শৈলকুপায় যক্ষ্মা নির্মূলে জনসচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে নতুন অগ্রগতি, ৩৫ নিয়ে সুখবর মিঠাপুকুরে বিএনপির সমন্বয় হীনতা উপজেলা ও ইউনিয়ন নির্বাচনে পরাজয়ের আশংকা রাজধানীতে অকটেনের তীব্র সংকট ইরানকে ১৫ দফার শান্তি প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র মুন্সীগঞ্জে বিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ শাকিব নাকি নিশো, প্রশ্নে অস্বস্তিতে চঞ্চল চৌধুরী দলের ক্যাম্পে যোগ দিলেন হামজা চৌধুরী মাদকবিরোধী অভিযানে বগুড়ায় ৫ জন গ্রেফতার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

বেওয়ারিশ লাশ যেন আর না থাকে, প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১৮২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিবেদকঃ

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, কোনো বেওয়ারিশ লাশ থাকবে না, এমন একটি সমাজ গঠন করতে হবে।

সোমবার রাজধানীর কাকরাইলে আঞ্জুমান মুফিদুল ইসলামের একটি ভবন উদ্বোধনে গিয়ে তিনি বলেন, এমন এক সমাজ চাই, যেখানে বেওয়ারিশ লাশ যেন না থাকে। আমাদের লক্ষ্যও সেটি।

বেওয়ারিশ লাশ দাফনে ‘আঞ্জুমান মুফিদুল ইসলামকে’ অনন্য প্রতিষ্ঠান হিসেবে মন্তব্য করে ইউনূস বলেন, “তারা না থাকলে জানতামও না লাশের কী হয়েছিল। ওরা থাকায় আমরা জানলাম একটা সম্মানজনকভাবে দাফন করা হয়েছে।

আজ আমার মস্ত বড় সৌভাগ্য এখানে উপস্থিত থাকা। ছোটবেলা থেকেই নাম শুনে আসছি। অদ্ভুত এক নাম, তার সঙ্গে একটা জিনিস জড়িত, এই নামের কোনো ব্যাখ্যা জানতাম না, শুধু জানি বেওয়ারিশ লাশ।

প্রধান উপদেষ্টা বলেন, বেওয়ারিশ শব্দটা শুনেছি লাশের সঙ্গে এবং আঞ্জুমান মুফিদুল ইসলামের কর্মকাণ্ড থেকে। এরা কারা, কোনো দিন জানি নাই, আজ চাক্ষুষ দেখলাম।

এরা এমন এক জগত থেকে ভেসে আসে, একটা লাশ পড়ে থাকলে উঠিয়ে নিয়ে যায়। স্বপ্নিল একটা জিনিস। যত দুর্গম হোক, যত কঠিন পরিস্থিতি হোক, ওই নামটি আসে, কে করেছে আঞ্জুমান মফিদুল ইসলাম এসে দাফন করে গেছে।

অধ্যাপক ইউনূস বলেন, এটা আমার কাছে খুব অবাক লাগত। যার পরিচয় জানি না, কিন্তু প্রতিদিন খবর আসছে। এখন শুনলাম দেশজুড়ে আছে। তাদের কোনো বক্তব্য কখনও কোনো পত্রিকায় দেখি নাই, বক্তব্য দেন কিনা জানা নেই, কিন্তু আমার নজরে আসেনি যে, এই কাজে কোনো বাহবা নিচ্ছেন। কিচ্ছু করে নাই, একেবারে চুপচাপ। অদৃশ্য কতগুলো মানুষ এসে সব করে দিয়ে যায়।

তিনি বলেন, করোনার সময় এই নাম বার বার এসেছে। কাজেই দেখছি যে, এরা চারদিকে ছড়িয়ে আছে। পরিচয় হওয়ার সঙ্গে সঙ্গে দেখলাম, বহু বড় বড় লোক এর সঙ্গে জড়িত জন্ম থেকে। ১৯০৫ সালে এর জন্ম, এটাও জানতাম না।

বাংলাদেশের ইতিহাসে মুসলমান সমাজের সঙ্গে যাদের স্মৃতি আছে, তাদের সবাই এটার সঙ্গে জড়িত ছিল। এটা একটা বড় ঐতিহ্য বহন করে যাচ্ছে। আজ বাচ্চাদের দেখেও ভালো লাগল, এটা নতুন দিক, এ সম্পর্কেও জানা ছিল না। এরা লাশ দাফন করা ছাড়াও অন্যান্য কর্মকাণ্ডে যুক্ত আছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে; কেউ ছয় মাস, কেউ ১০ বছর টিকে। এত দীর্ঘমেয়াদি একটি প্রতিষ্ঠান টিকে আছে শুধু নয়, শক্ত আছে, মজবুত আছে। এমন আরও প্রতিষ্ঠানের দৃষ্টান্ত উপমহাদেশে আছে কিনা আমার জানা নেই।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট