1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম
সরাইলে চাকুরী জীবী ফোরামের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত বাংলাদেশ নিয়ে নতুন বার্তা ভারতের মুন্সীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ জেরে এক যুবককে কুপিয়ে হত্যা কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত-১২ ধরলা পাড়ে ঈদের আনন্দে উপচে পড়া ভিড়, উৎসবমুখর পরিবেশ ঈদের ভোরেও ইসরায়েল-মার্কিন হামলায় কেঁপে উঠল ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে যমুনায় জনস্রোত “ঈদের আলোয় আলোকিত হোক” দেশবাসীকে সম্পাদক ও প্রকাশক কামরুজ্জামান মিলনের আন্তরিক শুভেচ্ছা ঈদের শুভেচ্ছা জানালেন ডিএনসি বগুড়ার উপপরিচালক ইরানে আটকে পড়া ১৮৬ বাংলাদে‌শি‌ আজারবাইজানে পৌঁছেছেন ঈদের দিন ঝড়সহ শিলাবৃষ্টির সম্ভাবনা সারাদেশে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন নরেন্দ্র মোদি চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শনিবার কাশিমবাজারে অবৈধ বালু উত্তোলন এক ব্যক্তিকে জরিমানা আমাতলীতে ওয়েলফেয়ার ফাউন্ডেশন উদ্যোগে ও উপদেষ্টার অর্থায়নে ঈদ সামগ্রী বিতরণ লালমনিরহাটে ডিবি পুলিশের সহযোগিতায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ডিমলায় অবৈধভাবে পাথর উত্তোলনে বাধা দেয়ায় চেয়ারম্যান পুলিশসহ আহত দশ ইরানের হামলায় কাঁপল সৌদি-কাতার-কুয়েত-বাহরাইন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানজট, ভোগান্তিতে ঘরমুখো মানুষ লালমনিরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন,ত্রান মন্ত্রী

খেলবেন না মেসি, দর্শকদের জন্য ‘ফ্রি টিকেট’

  • প্রকাশিত: রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৯৩ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্কঃ

যুক্তরাষ্ট্রের ফুটবল মেসি-জ্বরে কাঁপছে গত প্রায় দুই বছর ধরেই। এখনও তিনি যে মাঠেই খেলতে যান, দর্শক থাকে কানায় কানায় পূর্ণ।

হিউস্টনে ২২ হাজার দর্শক ধারণ ক্ষমতার শেল এনার্জি স্টেডিয়ামের সব টিকেটও বিক্রি হয়ে গিয়েছিল বেশ আগেই। কিন্তু ম্যাচের আগের জানা গেল, ইন্টার মায়ামি দলের সঙ্গে হিউস্টনে আসেননি লিওনেল মেসি!

মেজর লিগ সকারে রোববার রাতে হিউস্টন ডায়নামে এফসির মাঠে খেলবে ইন্টার মায়ামি। মেসি যে দলের সঙ্গে হিউস্টনে যাচ্ছেন না, খবরটি শুরুতে প্রকাশ করে মায়ামি হেরাল্ড। পরে ইএসপিএনসহ আরও বেশ কিছু সংবাদমাধ্যমেও তা উঠে আসে। মায়ামির পক্ষ থেকে অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি।

তবে হিউস্টন ডায়নামো কর্তৃপক্ষ নিশ্চিত হয়েই গেছে। ক্লাবের পক্ষ থেকে শনিবার রাতে বিশেষ উপহারের ঘোষণা দেওয়া হয় হতাশ দর্শকদের জন্য।

এই ম্যাচের জন্য সাম্প্রতিক ‘প্লেয়ার স্ট্যাটাস রিপোর্টে’ ফরোয়ার্ড লিওনেল মেসির নাম অন্তর্ভুক্ত করা হয়নি। খবরে এসেছে, হিউস্টন সফরেই তিনি আসেননি। দুর্ভাগ্যজনকভাবে, প্রতিপক্ষ দলে কে খেলবে, এটা আমাদের হাতে।

অবিশ্বাস্য আবহে ও হিউস্টন শহরের ফুটবল উৎসবে শামিল হতে আগামীকাল (রোববার) যারা মাঠে আসবেন, সবাইকে স্বাগত জানাতে আমরা প্রস্তুত। আমাদের কৃতজ্ঞতা ফুটিয়ে তুলতে, এই ম্যাচে যে দর্শকেরা মাঠে উপস্থিত থাকবেন, তারা এই মৌসুমে ডায়নামোর যে কোনো ম্যাচের একটি সৌজন্যমূলক টিকেট নিতে পারবেন। বাড়তি বিস্তারিত জানানো হবে আগামী সপ্তাহের শুরুর দিকে।

মেসির কোনো চোটের খবর জানা যায়নি। মায়ামিতে শুক্রবার অনুশীলনের আগে কোচ হাভিয়ের মাসচেরানো বলছিলেন, লিও ভালো আছে। সে স্বাভাবিক আছে এবং অন্য সবার মতোই আজকে অনুশীলন করবে।

মৌসুমের শুরুতে ১০ দিনের মধ্যে তিনটি ম্যাচ খেলেছেন মেসি। ধারণা করা হচ্ছে, তাকে চনমনে রাখতেই বিশ্রাম দেওয়া হয়েছে। আগামী বৃহস্পতিবার কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের প্রথম লেগে তিনি খেলবেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট