1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে বীরগঞ্জে স্বেচ্ছাশ্রমে রাস্তার জলাবদ্ধতা নিরসন বিশ্বজুড়ে তীব্র জ্বালানি সংকটের আশঙ্কা জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা : রাষ্ট্রপতি নীরবে-নিভৃতে মাদারীপুরের বীরমুক্তিযোদ্ধা শহীদুল্লাহ রাজার মহাপ্রয়াণ শৈলকুপায় চলন্ত ভ্যানের চাপায় ৩ বছরের শিশু মীমের মর্মান্তিক মৃত্যু ইরান যুদ্ধের অবসান ঘটাতেই হবে : মামদানি যমুনা সেতুতে ৪ দিনে ১৪ কোটি টাকা টোল আদায় ঘোড়ার পিঠে স্বপ্নের সংসার,মেলা মাতাচ্ছেন বিরলের নুরুল ইসলাম আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা, নেতৃত্বে মেসি ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি ভেদাভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান মির্জা ফখরুলের আজ পবিত্র ঈদুল আজহা ঈদের নামাজ শেষে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী আজ শয়তানকে ‍‍`পাথর‍‍`নিক্ষেপ করবেন হাজিরা দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী শিবগঞ্জে ইয়াবাসহ নারী আটক,ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড বীরগঞ্জে ভ্রাম্যমান আদালতের রায়ে ৪ জনের কারাদণ্ড ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা জনপ্রিয়তার শীর্ষে তারুণ্যের অহংকার,গরীবের বন্ধু আসন্ন ২নং রানীপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব‍্য চেয়ারম্যান পদপ্রার্থী অবসরপ্রাপ্ত বিজিবি সদস‍্য মোঃ গোলাম মোস্তফা(সাখাওয়াত) শিক্ষকদের জন্য বড় সুখবর: নতুন পে-স্কেলে বাড়ছে বেতন-ভাতা

হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করলেন ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী

  • প্রকাশিত: শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫
  • ২৬০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ

দখলদার ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয়ের কথা স্বীকার করেছেন।শুক্রবার ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জোর দিয়ে বলেছেন, বেশ কয়েক মাস ধরে অভিযান চালানোর পরও আমরা একজন বন্দিকেও জীবিত মুক্ত করে আনতে পারিনি। তবে সরকার হিসেবে আমাদের অনেক দায়িত্ব রয়েছে।

তিনি এ সময় পরাজয় স্বীকার করে বলেন, ‘হামাসের ওপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি। কিন্তু তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি’।

এছাড়া ইসরাইলি বিশ্লেষকদের অনেকেই গাজা যুদ্ধে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থতার কথা স্বীকার করেছেন।

 

প্রসঙ্গত, গত বুধবার হামাস এবং দখলদার ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সংক্রান্ত একটি চুক্তি হয়। রোববার থেকে এই চুক্তি বাস্তবায়নের কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ বন্দিকে মুক্তি দেবে। বিপরীতে ইসরাইলের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হতে পারে।

যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর সহায়তায় বর্বর ইসরাইল গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে। এতে এ পর্যন্ত ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া এক লাখের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন।

গাজার বাসিন্দাদের বিরুদ্ধে ১৫ মাসব্যাপী নৃশংস হামলার পরও নেতানিয়াহুর সরকার এই যুদ্ধে লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের ঘোষিত লক্ষ্য ছিল- ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনা। কিন্তু কোনো লক্ষ্যই তারা অর্জন করতে পারেনি।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট