1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

আ’লীগের সাবেক এমপি দবিরুলের সম্পত্তি ক্রোকের নির্দেশ

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
আওয়ামীলীগের ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মো. দবিরুল ইসলামের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (২১ সেপ্টেম্বর) বিকেলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আবেদনের প্রেক্ষিতে ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারক মো. জামাল হোসেন এই নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী।
এর আগে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ও অনুসন্ধানকারী কর্মকর্তা মো. ইমরান হোসেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সাবেক এই সংসদ সদস্যের সম্পত্তি ক্রোকের জন্য আদালতে আবেদন করেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক এমপি মো. দবিরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও সীমাহীন দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
এরই প্রেক্ষিতে ঠাকুরগাঁও সমন্বিত জেলা কার্যালয়ের একটি দল অনুসন্ধান করেন। অনুসন্ধানে মো. দবিরুল ইসলামের জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদের মূল্য এক কোটি ৪৮ লাখ ৬৬ হাজার ৬৬১ টাকা পাওয়া যায়। পরবর্তীতে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মো. দবিরুল ইসলামের স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করার জন্য ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে প্রার্থনা করার অনুমতি চান।
সাবেক এমপি মো. দবিরুল ইসলামের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বেশকয়েকটি মামলা চলমান রয়েছে। বর্তমানে দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি মামলায় জামিনও পেয়েছেন। তবে সব মামলা থেকে জামিনে মুক্ত হওয়া এবং পরবর্তীতে তিনি তার নামে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি বা হস্তান্তরের চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
সাবেক এই সংসদ সদস্যের নামে অর্জিত স্থাবর এবং অস্থাবর সম্পদ ক্রোক/অবরুদ্ধ করা না হলে তা হস্তান্তর, স্থানান্তরের জোর সম্ভাবনা রয়েছে। তাই এসব স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর, বিক্রয় বা মালিকানা বদল রোধের জন্য অবরুদ্ধ/ক্রোক করা প্রয়োজন।
দুদকের এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ঠাকুরগাঁও বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারক এই আদেশ দেন।
এ বিষয়ে যোগাযোগ করা হলে দুদকের সমন্বিত ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজী জানান, সাবেক এমপির সম্পত্তি ক্রোক করার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। আদালত আবেদনের পরিপ্রেক্ষিতে সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর সাবেক এই সংসদ সদস্যের বিরুদ্ধে হত্যা-চাঁদাবাজিসহ একাধিক মামলা হয়। গত বছরের ২ অক্টোবর বিএনপি নেতা হাবিবুর রহমান বাবলুর চাঁদাবাজির মামলায় ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে দবিরুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।
এরপর থেকে তিনি দিনাজপুর জেলা কারাগারে রয়েছেন। ১৯৮৬ সালে প্রথম এমপি নির্বাচিত হন দবিরুল ইসলাম। এরপর থেকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ পর্যন্ত তিনি ঠাকুরগাঁও-২ আসনে টানা সাতবার এমপি নির্বাচিত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট