1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত-৮ মাদারীপুর পুলিশের জালে আন্তঃজেলা ডাকাত গ্রেফতার-২ মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি

শিবচর শিরুয়াইল বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন: উৎসবমুখর পরিবেশে ভোট দিলেন দোকান মালিকরা

  • প্রকাশিত: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

শিবচর মাদারীপুর প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার শিরুয়াইল বাজার পরিচালনা কমিটির নির্বাচন আজ শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। দীর্ঘ ১৬ বছর পর অনুষ্ঠিত হওয়া এ নির্বাচনে বাজারের দোকান মালিকরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল থেকেই ভোটকেন্দ্রে ছিল ভোটারদের উপচেপড়া ভিড়।

নির্বাচন পরিচালনার জন্য শিরুয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে নির্ধারণ করা হয়। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। মোট ২০০ জন দোকান মালিক তাদের ভোটাধিকার প্রয়োগ করে পছন্দের প্রার্থীকে ভোট দেন। নির্বাচন ঘিরে পুরো বাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ, আর এ দৃশ্য দেখতে স্থানীয় এলাকাবাসীও ভিড় করেন ভোটকেন্দ্রের আশেপাশে

নির্বাচনে সভাপতি পদে সজল মাহমুদ নান্নু (ছাতা প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করে ১০৩ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। শেষ পর্যন্ত সুকুমার পাল (মাছ প্রতীক) ৮৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

নির্বাচন চলাকালীন সময়ে শৃঙ্খলা বজায় রাখতে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। পুরো ভোট গ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এ সময় উপস্থিত ছিলেন আলমগীর খন্দকার, শিরুয়াইল ইউনিয়নের সাবেক সভাপতি, ও সাবেক সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন টিপু, স্থানীয় বিএনপি নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাঁদের উপস্থিতি ভোটগ্রহণ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করেছে বলে জানিয়েছেন ভোটাররা

ভোট প্রদান শেষে দোকান মালিকরা জানান, ১৬ বছর পর এ নির্বাচন হওয়ায় তারা অত্যন্ত আনন্দিত। দীর্ঘদিন ধরে বাজার কমিটির নির্বাচন না হওয়ায় অনেক সমস্যা থেকে সমাধান বঞ্চিত হয়েছিলেন। আজ অবশেষে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন হওয়ায় বাজারের ভবিষ্যৎ উন্নয়নের আশার আলো দেখছেন তারা।

এক দোকান মালিক বলেন,আজকের দিনটি আমাদের জন্য ঐতিহাসিক। বহু বছর পর আমরা আমাদের প্রতিনিধি নিজের হাতে নির্বাচিত করতে পারলাম। আশা করি, নতুন নেতৃত্ব বাজারের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বিজয়ী সভাপতি সজল মাহমুদ নান্নু প্রতিক্রিয়ায় বলেন,
আমাকে যারা ভালোবেসে নির্বাচিত করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, বাজারের সার্বিক উন্নয়ন ও দোকান মালিকদের স্বার্থ রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করব।

সাধারণ সম্পাদক সুকুমার পাল বলেন,বাজারের সকল দোকান মালিককে সঙ্গে নিয়ে একটি উন্নত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক বাজার কমিটি গঠন করব।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, নতুন কমিটি বাজারের শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় স্থানীয় প্রশাসন, নির্বাচন পরিচালনা কমিটি এবং সকল ভোটারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আয়োজকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট