1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

ডুমুরিয়ায় জামায়েত কেন্দ্রীয় সেক্রেটারির ভোটারসভা অনুষ্ঠিত”

  • প্রকাশিত: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পড়া হয়েছে

আসাদুজ্জামান সারদার,ডুমুরিয়া প্রতিনিধি:

আজ শুক্রবার বিকাল ৪ ঘটিকায় খুলনার ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১২ নং রংপুর উনিয়ন শাখার উদ্দোগ্যে এক ভোটার সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য, খুলনা-৫ আসন (ডুমুরিয়ার – ফুলতলা) এর এমপি পদপ্রার্থী অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। সভাপতিত্ব করেন মাওলানা আঃ মান্নান (সভাপতি, ১২ নং রংপুর ইউনিয়ন জামায়াতে ইসলামী) । পরিচালনায় ছিলেন শ্রী তরুন বিশ্বাস । এছাড়া আমন্ত্রিত অতিথির ছিলেন অ্যাড আবু ইউসুফ মোল্লা, মুন্সি মইনুল ইসলাম, মুন্সি মিজানুর রহমান, মোঃ আমানুল্লাহ, মাওঃ ফয়েজ উদ্দিন, মাওঃ হাবিবুর রাহমান, প্রফুল্ল কুমার, বিধান চন্দ্র ঢালী, রবীন্দ্রনাথ মণ্ডল প্রমুখ। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সেক্রেটারি তার বক্তৃতায় দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিশদ আলোচনা করেন। তিনি বলেন, জনগণের সচেতনতা ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়াও, তিনি এলাকার যুবক ও শিক্ষিত জনগণকে বিশেষ গুরুত্ব দিয়ে দেশের উন্নয়নে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি জলাবদ্ধতা সমস্যার সমাধান, শিক্ষার মানোন্নয়ন, স্বাস্থ্যসেবা সহজলভ্য করা, কৃষকের ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, বিদ্যুৎ সংকট নিরসন, মাদক ও সন্ত্রাস দমন, যুব সমাজকে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, বাজার ও হাটের অবকাঠামোগত উন্নয়ন এবং ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নের দাবি জানান। সভায় অংশগ্রহণকারীরা নেতার বক্তব্যকে উদ্দীপক ও অনুপ্রেরণামূলক হিসেবে অভিহিত করেন। সেক্রেটারির নেতৃত্বে সমাজে শান্তি, সমৃদ্ধি এবং ন্যায় প্রতিষ্ঠার বিষয়গুলো আলোচিত হয়। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা জানান, এই ধরনের সভা শুধু রাজনৈতিক বার্তা পৌঁছে দেয় না, বরং সমাজে জনসচেতনতা ও সামাজিক সংহতি বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়াও এটি সাধারণ মানুষকে এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করে। সভা শেষ হওয়ার পর সেক্রেটারি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “ জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এসব সমস্যা সমাধান হলে এলাকার সার্বিক উন্নয়ন সম্ভব হবে।আমরা প্রতিটি নাগরিকের কল্যাণে অবিরাম চেষ্টা চালিয়ে যাচ্ছি। শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা আমাদের সর্বোচ্চ লক্ষ্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট