1. news@dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ : দৈনিক আলোকিত নিউজ
  2. info@www.dainikalokitonews.com : দৈনিক আলোকিত নিউজ :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
মাদকমুক্ত শিক্ষাঙ্গন গঠনে প্রশিক্ষক তৈরির উদ্যোগ,বগুড়ায় ডিএনসির প্রশিক্ষণ কর্মশালা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল প্রথমবার বিশ্বকাপে আসা কেপ ভার্দে মাদকাসক্তি মুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিহার্য,কর্মশালায় বক্তারা মিঠাপুকুরে চালককে কুপিয়ে অটো মিশুক ছিনতাইয়ের চেষ্টা,নারী সদস্য হাতেনাতে আটক ব্রাজিলে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ৬ জন নিহত ​মাদারীপুরে শতাধিক ককটেলের বিষ্ফোরণ ঘটিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত-১০,বাড়ীঘর ভাঙ্চুর-লুটপাট ​ শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে দিল্লি প্রবেশে বাধা, যা ঘটলো ভারতের বিমানবন্দরে বগুড়ায় মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি মুন্সিগঞ্জ প্রতিনিধি শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ,বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার আজই চুক্তি সইয়ের ঘোষণা ট্রাম্পের, সংশয়ে ইরান জাজিরায় নিখোঁজ হওয়ার ৭দিন পর সাগরের মরাদেহ উদ্ধার আক্রমণ পাল্টা আক্রমণ শেষে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিল-মরক্কোর সুলতানগঞ্জ বন্দর চালুর সুপারিশ করবে বিআইডব্লিউটি শিবগঞ্জে গাঁজা ও কুপিজেসিক ইনজেকশনসহ তিনজন গ্রেপ্তার সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার আর্থিক অনুদান বিতরণ ভাঙ্গুড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ জন মাদক সেবিকে অর্থদণ্ড ও কারাদণ্ড ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ: গোদাগাড়ী পৌরসভা বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপিত চাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ডিসি আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী উলিপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু বগুড়া সদরে টাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার কলমাকান্দায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে নূরুল আমিন পেলেন নতুন ঘর প্যারাগুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র আজ কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী,রয়ছে যেসব কর্মসূচি জনগনের জন‍্য বাজেট,সুফল পৌঁছাবে প্রতিটি ঘরে, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এমপি খোকন তালুকদার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সম্মানসূচক ‘সিন্ডিকেট সদস্য’ নির্বাচিত হওয়ায় উষ্ণ সংবর্ধনা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের তৎপরতায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নিখোঁজ কিশোরী উদ্ধার

কালীগঞ্জে নদীর উপর নির্মিত সেতুটির বেহাল দশা, ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছে সাধারণ জনগণ

  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৬ বার পড়া হয়েছে
শ্যামল কুমার মন্ডল,কালীগঞ্জ প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ উপজেলার, ৭ নাম্বার তারালী ইউনিয়ানে, তারালী বাজারের উপর ঝপঝপিয়া নদীর উপর নির্মিত সেতুটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকলেও সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন দূর-দূরান্ত থেকে আসা পথচারীরা।
গত দুই বছর আগে স্থায়ী ব্রিজটি অকেজো হয়ে পড়লে তৎক্ষণাৎভাবে মানুষের চলাচল করার জন্য নির্মাণ করা হয় এটি। পরবর্তীতে টেন্ডার এর মাধ্যমে স্থায়ী ব্রিজের কাজ শুরু হলেও কাজের ধীরগতি পরিলক্ষিত হচ্ছে। বছর দুই ধরে শুধু মাত্র দুইটি পিলিয়ার স্থাপন করতে সক্ষম হয়েছে নির্মাণকারীরা। সেতুটি কালিগঞ্জ থেকে আশাশুনি পর্যন্ত যাতায়াতের প্রধান মাধ্যম হিসেবে পরিগণিত। নলতা, পাইকাড়া, রহিমপুর, আমীয়ান, তারালী জাফরপুর, তেতুলিয়াসহ কয়েকটি গ্রামের জনগণের এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াতের সহজ এবং প্রধান মাধ্যম এই সেতুটি। এছাড়া স্থানীয় তারালি মাধ্যমিক বিদ্যালয়, তারালী আলিম মাদ্রাসা, তারালী বালিকা বিদ্যালয়, জাফরপুর সিদ্দিকিয়া দাখিল মাদ্রাসা, কাজী আলাউদ্দিন ডিগ্রী কলেজ, বিটিজিআর মাধ্যমিক বিদ্যালয় সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিয়মিত চলাচল করে এই সেতুটির উপর দিয়ে।
 তারালি বাজারে প্রতিদিন কয়েক হাজার লোক তাদের দৈনন্দিন জীবিকা নির্বাহের জন্য সেতুটির উপর দিয়ে এই বাজারে প্রবেশ করে। সেতুটির ওপর দিয়ে সাইকেল, মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যান চলাচলের ব্যবস্থা থাকলেও বর্তমানে তা ঝুঁকিতে পর্যবসিত হয়েছে। সেতুটি নির্মাণাধীন তক্তাগুলো মাঝে মধ্যে ভেঙ্গে গেছে। প্রায় দুর্ঘটনা ঘটতে শোনা যায়। ভাঙ্গা তক্তার উপর তক্তা মেরে কোন রকমে জোড়া তালি দিয়ে ঝুঁকির মধ্যে চলাচলের কাজ চলছে।
সেতুটি দ্রুত মেরামত করার জন‍্য জোর দাবি জানিয়েছে স্থানীয় জনগণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত-২০২৬,আমাদের প্রকাশিত সংবাদ,কলাম,তথ্য,ছবি,কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট